পর পর দুই আগুন হাওড়ায়, একই দিনে জুটমিলের পর বিধ্বংসী আগুন লাগল ফোরশোর রোডের শিল্পকেন্দ্রে
এক আগুনের রেশ কাটতে না কাটতেই রাস্তার উল্টোদিকের কারখানায় ফের আগুন। পর পর দুই বিধ্বংসী আগুনে পুড়ে ছাই দুটি কারখানা।
কলকাতা, ৮ ডিসেম্বর : এক আগুনের রেশ কাটতে না কাটতেই রাস্তার উল্টোদিকের কারখানায় ফের আগুন। পর পর দুই বিধ্বংসী আগুনে পুড়ে ছাই দুটি কারখানা। হাওড়ার শিবপুরের ফোর্ট উইলিয়াম জুটমিলের একাংশ ভস্মীভূত হয়ে যাওয়ার পর ফোরশোর রোডের কাপড়ের কারখানায় ভয়াবহ আগুন লাগে বৃহস্পতিবার দুপুরে।দমকলের ১৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়, মন্ত্রী অরূপ রায়, কাউন্সিলর শ্যামল মিত্র।
সকাল সাড়ে ন'টা নাগাদ প্রথম আগুন লাগে শিবপুরের ফোরশোর রোডের জুটমিলের ডিজেল রুমে। সেই আগুন নিমেষেই ছড়িয়ে পড়ে কারখানায়। পাট-সহ বহু দাহ্য পদার্থ মজুত থাকায় দাউ দাউ আগুনের গ্রাসে চলে যায় জুটমিলের গোটা স্টোররুম।দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সেই আগুন নেভার আগেই ফোরশোর রোডের ঠিক উল্টোদিকে ইন্ডাস্ট্রিয়াল সেন্টারে আগুন লাগে। ওই শিল্পকেন্দ্রে একাধিক কারখানা রয়েছে। একটি কাপড়ের কারখানায় আগুন লাগার পর তা ক্রমেই ছড়িয়ে পড়তে থাকে।
হাওড়া ফোরশোর রোডের ধারে এই জুটমিল সামনেই গঙ্গা হওয়ায় জলের জোগান পেতে কোনও সমস্যা হয়নি দমকল কর্মীদের। খুব তাড়াতাড়ি দমকল পৌঁছে যাওয়ায় আর জলের জোগান মজুত থাকায় আগুন অ্যারেস্ট করা গিয়েছে খুব সহজেই। দমকল ও পুলিশ সূত্র জানা গিয়েছে কোনও হতাহতের খবর নেই।
জুটমিলে যখন আগুন লাগে, তখন মর্নিং শিফটের কাজ শেষ করে ডে শিফটের কাজ শুরু হচ্ছিল। সেইসময়ই কারখানার কর্মীরা দেখেন ডিজল রুম থেকে ধোঁয়া বের হতে। সঙ্গে সঙ্গেই দমকলে খবর দেওয়া হয়। কর্মীরও হাত লাগান আগুন নেভাতে। বালতি করে জল ছিটিয়ে আগুন প্রশমিত করার চেষ্টা চালানো হয়। আগুন ছড়িয়ে পড়ে স্টোর রুমে। অদ্যাবধি পরেই দমকল এসে পড়ায় আগুন খুব বেশি এলাকায় ছড়িয়ে পড়তে পারেনি। স্টোর রুমের একাংশ ক্ষতি হয়েছে।
দমকলকর্মীরা যখন আগুন নেভাতে ব্যস্ত জুটমিলে, তখন ২০০-৩০০ মিটার দূরে ওই ইন্ডাস্ট্রিয়াল সেন্টারে আগু লেগে যায়। নিমেষেই সেই আগুন ভয়াবহ রূপ নেয়। চটজলদি দমকল এনেও আগুনকে বশ মানানো যায়নি। শেষপর্যন্ত ১৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় অন্তর্ঘাতের আশঙ্কা রয়েছে।
কী কারণে এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিক তদন্তে মনে করছেন দমকল আধিকারিকরা। কারখানায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications