বাদামতলাঘাটে মেয়র শোভন চট্টোপাধ্যায়, বিসর্জন ঘিরে কড়া নিরাপত্তা প্রশাসনের

কলকাতার প্রতিটি ঘাটে প্রতিমা নিরঞ্জন ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তার ছবি এবারেও স্পষ্ট। পরিস্থিতি তদারকিতে এদিন দেখা গেল কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়কে।

কলকাতার প্রতিটি ঘাটে প্রতিমা নিরঞ্জন ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তার ছবি এবারেও স্পষ্ট। পরিস্থিতি তদারকিতে এদিন দেখা গেল কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়কে। তিনি বাদামতলা ঘাট পরিদর্শনে আসেন এদিন। ড্রোনের সাহায্যে বিসর্জন ঘিরে বিশেষ নিরাপত্তার বন্দোবস্ত করেছে প্রশাসন।

বাদামতলাঘাটে মেয়র শোভন চট্টোপাধ্যায়, বিসর্জন ঘিরে কড়া নিরাপত্তা প্রশাসনের

জানা গিয়েছে, বনেদিবাড়ি ও বারোয়ারি মিলিয়ে শহরে চার হাজারের কাছাকাছি পুজো হয়। এর মধ্যে কলকাতার ২৪টি গঙ্গার ঘাট-সহ জেলার মোট ৭০টি ঘাটকে প্রতিমা নিরঞ্জনের জন্য নির্দিষ্ট করা হয়েছে।
এছাড়াও কলকাতা ও রাজ্য প্রশাসনের তরফে বিসর্জনের সময় 'ডিজে' অথবা বিপদসীমার বাইরে গিয়ে মাইক বাজানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবছর ঠাকুর ভাসানের জন্য চার দিন ধার্য করা হয়েছে। আগামিকাল ১৯ অক্টোবর থেকে ২২ অক্টোবর সোমবার পর্যন্ত বিসর্জন পর্ব চলবে।

লালবাজার সূত্রে আরও জানা গিয়েছে, বিসর্জনের দিনগুলিতে গঙ্গায় নজরদারির জন্য স্পিড বোট, লঞ্চ, ডুবুরি থাকছে। থাকছে সিসি টিভির নজরদারি। কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ২৪টি ঘাটে বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে। দূষণ রুখতে পুরসভার তরফে প্রতিমার কাঠামো সঙ্গে সঙ্গে তুলে নেওয়ার ব্যবস্থা রয়েছে। ফুল, বেলপাতা-সহ পুজোর আচার-অনুষ্ঠানে ব্যবহৃত সামগ্রী নদী বা জলাশয়ে না ফেলার জন্য অনুরোধ করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+