মদন মিত্রকে জেরা আজ, কড়া নিরাপত্তা বেষ্টনী সিজিও কমপ্লেক্সে

মদন মিত্রকে জেরা আজ, কড়া নিরাপত্তা বেষ্টনী সিজিও কমপ্লেক্সে
কলকাতা, ১২ ডিসেম্বর : পরিবহনমন্ত্রী মদন মিত্রকে অবশেষে সারদা কাণ্ডে জেরা করতে চলেছে সিবিআই। আজ সকাল ১১ টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার কথা মদন মিত্রর। আর সেই কারণেই কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে এই সিজিও কমপ্লেক্সকে। সল্টলেকের এই সিজিও কমপ্লেক্সের দুটি গেটেই পুলিশের ঘেরাও রয়েছে। মন্ত্রীর নিরাপত্তার স্বার্থে কমপ্লেক্সে ঢোকা নিয়ে বেশ কিছু নিয়ন্ত্রণও জারি করা হয়েছে।

বিধাননগর কমিশনারেটের এডিসিপি দেবাশিস ধর জানিয়েছেন, এলাকায় ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে। যদিও যানচলাচলের উপর কোনও রকম বিধিনিষেধ এখনও জারি করা হয়নি।

সিবিআই সূত্রের খবর অনুযায়ী, মদন মিত্রের জন্য প্রায় ২৫ টি প্রশ্নের একটি তালিকা তৈরি করা হয়েছে। সিবিআই আগেই জানিয়েছিল, তাদের হাতে মদন মিত্রর বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে। একের পর এক ঘটনায় জেরার দিন পিছলেও। আজ, শুক্রবার মদন মিত্রকে জেরা করার জন্য পুরোপুরি তৈরি তদন্তকারি অফিসাররা।

এর আগে ২১ নভেম্বর তাঁকে ডেকে পাঠিয়েছিল সিবিআই। কিন্তু তার দু'দিন আগে পিঠে টিউমার নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। সেই সময় তাই সিবিআইয়ের জেরা এড়ান। এ বার কোনওভাবেই আর নরম হতে রাজি নন গোয়েন্দারা।

উল্লেখ্য, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থেকে যাত্রা শুরু হয়েছিল সারদা গোষ্ঠীর। বাম জমানাতেও ওই এলাকার দাপুটে বিধায়ক ছিলেন মদন মিত্র। অভিযোগ, তিনি অবৈধ সুযোগসুবিধা নিয়ে সারদার ব্যবসা বিস্তারে সহায়তা করেছিলেন। কুণাল ঘোষ গ্রেফতার হওয়ার পর বারবার মদনবাবুর দিকে আঙুল তুলেছেন। সুদীপ্ত সেনও বলেছেন যে, তাঁকে ভয় দেখিয়ে টাকা আদায় করেছিলেন মদন মিত্র। এই সব বিষয়েই মদন মিত্রর থেকে জানতে চাইবে তদন্তকারি অফিসাররা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+