কেশপুরে নিজের সার্ভিস বন্দুকের গুলিতে নিহত বেসরকারি ব্যাঙ্কের নিরাপত্তারক্ষী, ঘটনায় চাঞ্চল্য এলাকায়

নিজের সার্ভিস বন্দুকের গুলিতেই মর্মান্তিক মৃত্যু হল এক বেসরকারি ব্যাঙ্কের নিরাপত্তারক্ষীর। ঘটনাটি ঘটেছে কেশপুরের একটি বেসরকারি ব্যাঙ্কের গাড়ির মধ্যে।

নিজের সার্ভিস বন্দুকের গুলিতেই মর্মান্তিক মৃত্যু হল এক বেসরকারি ব্যাঙ্কের নিরাপত্তারক্ষীর। ঘটনাটি ঘটেছে কেশপুরের একটি বেসরকারি ব্যাঙ্কের গাড়ির মধ্যে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

এদিন শুক্রবার দুপুরে গড়বেতা থেকে টাকা কালেকশন করে কেশপুর বাজারে এসে দাঁড়িয়েছিল ব্যাঙ্কের গাড়িটি। সবকিছু ঠিকই ছিল। তবে আচমকা গাড়ির মধ্যে নিরাপত্তার দায়িত্বে থাকা বিদ্যুৎ পালের বন্দুক থেকে গুলি বেরিয়ে আসে।

কেশপুরে নিজের সার্ভিস বন্দুকের গুলিতে নিহত নিরাপত্তারক্ষী

সেই গুলি গিয়ে লাগে তাঁর বুকের একেবারে ডানদিকে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন বিদ্যুৎ। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে কেশপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় বিদ্যুতকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

কিন্তু মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথেই বিদ্যুৎ পালের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। প্রয়াত বিদ্যুতের বাড়ি চন্দ্রকোনা টাউনে। এভাবে তরতাজা যুবকের অকালপ্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তবে কীভাবে নিজের বন্দুকের গুলিই বিদ্যুতের শরীর ভেদ করে দিল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। রিপোর্ট হাতে এলে তারপরই মৃত্যুর আসল কারণ খতিয়ে দেখে তদন্তে নামবে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+