স্বাধীনতা দিবসের প্রাক্কালে আলিপুরদুয়ারে কড়া নজরদারি
স্বাধীনতা দিবসের প্রাক্কালে আলিপুরদুয়ারে কড়া নজরদারি
স্বাধীনতা দিবসের প্রাক্কালে কড়া নজরদারি চালাচ্ছে আলিপুরদুয়ার জেলা পুলিশ।

স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে উত্তর পূর্ব ভারতের নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলি যাতে আলিপুরদুয়ার জেলার অসম সীমানা লাগোয়া এলাকায় কোনো দেশ বিরোধী কাজ বা নাশকতা না চালাতে পারে, তার জন্য সজাগ আলিপুরদুয়ার জেলা পুলিশ। অসম সীমানা লাগোয়া আলিপুরদুয়ার জেলার বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ও অসম সীমানা লাগোয়ো অন্যান্য জনপদে নাকা চেকিং শুরু করেছে জেলা পুলিশ।
আলিপুরদুয়ারের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি জানান যে কোনো ইনফোরমেশন নেই। তবুও উত্তরপূর্ব ভারতের বিভিন্ন নিষিদ্ধ গোষ্ঠী যাতে আলিপুরদুয়ার জেলার অসম সীমানা এলাকায় ঢুকে না পড়ে অথবা অসম সীমানা লাগোয়া আলিপুরদুয়ার জেলায় কোনো দেশবিরোধী কাজ করতে না পারে তার জন্য সজাগ আলিপুরদুয়ার জেলা পুলিশ। নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। কামাক্ষাগুড়িতে ও অসম সীমান্ত লাগোয়া পাকড়িগুড়িতে নাকা চেকিং শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications