গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা মাধ্যমিক পরীক্ষার্থীর

নিজের ঘরে গলায় ওড়না জড়িয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার দূর্গাপুর গ্রাম পঞ্চায়েতের হাড়িপুকুর গ্রামে। মৃতা ছাত্রীর নাম কুশিলা বর্মণ ( ১৬)।

নিজের ঘরে গলায় ওড়না জড়িয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার দূর্গাপুর গ্রাম পঞ্চায়েতের হাড়িপুকুর গ্রামে। মৃতা ছাত্রীর নাম কুশিলা বর্মণ ( ১৬)। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।

গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা মাধ্যমিক পরীক্ষার্থীর

বৃহস্পতিবার বেলা দশটা নাগাদ বাড়িতে সকালের জল খাবার খেয়ে বাড়ির অন্যান্যদের সাথে খোশ মেজাজেই গল্পগুজব করছিল দূর্গাপুর গার্লস স্কুলের ছাত্রী এবারের মাধ্যমিক পরীক্ষার্থী কুশিলা বর্মণ। আচমকাই নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে সিলিংয়ের সাথে ঝুলে পড়ে। কিছুক্ষণ পরে বাড়ির লোক খোঁজ করতেই তার ঘরে দরজা বন্ধ দেখে সন্দেহ হয়।

চিৎকার চেঁচামেচি করেও কোনও সাড়াশব্দ না পাওয়া গেলে পরে দরজা ভেঙে কুশিলাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে বাড়ির লোকজন। দ্রুত তাকে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+