প্রশ্নের প্যাকেটে চিপ কি শুধুই ভাঁওতা! পর্ষদের ফরমানই প্রশ্নের মুখে, জবাব চাইলেন মন্ত্রী

মাধ্যমিক শুরুর আগে প্রশ্ন ফাঁস রুখতে নয়া ফরমান জারি করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। জলপাইগুড়ির প্রশ্ন ফাঁসকাণ্ডের পর পর্ষদের এই ফরমানকে স্রেফ আইওয়াশ বলে ব্যাখ্যা করছে শিক্ষা মহল।

মাধ্যমিকের প্রশ্নপত্রের প্যাকেটের গায়ে থাকবে চিপ। সময়ের আগে প্রশ্নপত্রের প্যাকেট খুললেই তা জেনে যাবে পর্ষদ। মাধ্যমিক শুরুর আগে প্রশ্ন ফাঁস রুখতে নয়া ফরমান জারি করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। জলপাইগুড়ির প্রশ্ন ফাঁসকাণ্ডের পর পর্ষদের এই ফরমানকে স্রেফ আইওয়াশ বলে ব্যাখ্যা করছে শিক্ষা মহল। আর এই বিতর্কের মাঝে রাজ্য শিক্ষা দফতর তলব করল পর্ষদের অধিকর্তাদের।

প্রশ্নের প্যাকেটে চিপ কি শুধুই ভাঁওতা! প্রশ্নের মুখে পর্ষদ

পর্ষদ সভাপতি স্বয়ং দাবি করেছিলেন, মাধ্যমিক প্রশ্নপত্রে চিপ-ব্যবস্থা চালুর কথা। কিন্তু তারপরও ময়নাগুড়ির সুভাষনগর হাইস্কুলে কী করে এত বড় ঘটনা ঘটে গেল, তা নিয়েই এখন প্রশ্ন উঠে পড়েছে। আর তার উত্তর খুঁজতে গিয়ে ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ার জোগাড় হয়েছে। কেন কাজ করল না অত্যাধুনিক ওই ব্যবস্থা, তারও ব্যাখ্যাও খুঁজে পাচ্ছেন না পর্ষদ আধিকারিকরা।

শিক্ষামহলের একাংশের যুক্তি, বড় প্যাকেটের গায়ে কোনও চিপ নেই। তাহলে ওই প্যাকেটটি সময়ের আগে কেউ খুলছেন কি না, তা জানা সম্ভব নয়। নিছকই আই ওয়াশ ছাড়া আর কিছুই নয় ওই চিপ-ব্যবস্থা। এই সমালোচনার মুখে পড়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবার তলব করেছেন পর্ষদের অধিকর্তাদের। তাঁদের কাছে ব্যাখ্যা চাইবেন তিনি। কেন চিপ-ব্যবস্থা চালুর পরও মেসেজ এল না, জানতে চান মন্ত্রী।

এদিকে অভিযুক্ত প্রধান শিক্ষক শাস্তির মুখে দাঁডিয়ে রয়েছেন। ইতিমধ্যে তাঁকে দীর্ঘ জেরা করা হয়েছে। এবার তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধে ব্যবস্থাও গ্রহণ করাও হবে। কিন্তু তারই মাঝে প্রশ্ন উঠছে, প্রযুক্তি ব্যবহার করা সত্ত্বেও কেন ধরা পড়ল না অপরাধ, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। এদিন প্রধানশিক্ষকের বিরুদ্ধে আরও এক অভিযোগ উঠেছে, তিনি সুপারভাইজারকে পান আনতে পাঠিয়ে বড় প্যাকেট খুলেছিলেন। কেন তিনি একাজ করলেন, তার জবাবদিহিও করতে হবে প্রধান শিক্ষককে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+