পশ্চিমবঙ্গ দ্বিতীয় দফার নির্বাচন: ২২৩১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীতে মুড়ছে ১৪২টি কেন্দ্র

আগামী বুধবার রাজ্যজুড়ে হতে চলেছে দ্বিতীয় দফার নির্বাচন। এই দফায় ১৪২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে নির্বাচন কমিশন ২,২৩১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে। এছাড়া, ভোট পরিচালনার তদারকির জন্য ১৪২ জন জেনারেল ও ৯৫ জন পুলিশ অবজার্ভার নিযুক্ত করা হবে।

এই বিপুল সংখ্যক বাহিনীর মধ্যে সর্বাধিক ২৭৩ কোম্পানি মোতায়েন করা হচ্ছে কলকাতায়। অপরদিকে, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটে সর্বনিম্ন ১৩ কোম্পানি বাহিনী রাখা হবে। পূর্ব বর্ধমান (২৬০ কোম্পানি), হুগলি গ্রামীণ (২৩৪ কোম্পানি) সহ অন্যান্য ১৫টি জেলা ও পুলিশ কমিশনারেটেও উল্লেখযোগ্য সংখ্যক বাহিনী মোতায়েন করা হচ্ছে।

এবারের দফায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করা নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ। প্রথম দফার ভোট সবমিলিয়ে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো অশান্তির খবর মেলেনি। কমিশন জানিয়েছে, ওই ১৫২টি বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের প্রয়োজন নেই। শাসক-বিরোধী উভয় পক্ষই কমিশনের ভূমিকায় সন্তুষ্টি প্রকাশ করেছে।

প্রথম দফার অভিজ্ঞতাকে সামনে রেখে দ্বিতীয় দফার নির্বাচনকে ঘিরে কমিশন বিশেষভাবে সতর্ক। আসন্ন ভোটের নিরাপত্তাবলয় তাই আরও জোরদার করা হচ্ছে, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো সম্ভব হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+