Vande Bharat Sleeper Train: শিয়ালদহ থেকে নয়া দিল্লির জন্য ছাড়বে বন্দে ভারত! মাত্র ১৫ ঘণ্টায় রাজধানী
Vande Bharat Sleeper Train: বাংলার যাত্রীদের জন্য দারুণ খবর। শিয়ালদহ থেকেও এবার ছুটবে বন্দে ভারত (Sealdah to New Delhi Vande Bharat Sleeper Train) । হাওড়া স্টেশন থেকে একাধিক রুটে দৌড়ায় দেশের প্রথম এই 'সেমি বুলেট'। গত মাসখানেক আগেই শিয়ালদহ থেকেও এই ট্রেন চলতে পারে বলে শোনা যাচ্ছিল। এবার বিগ আপডেট! ইটি নাও নিউজে প্রকাশিত খবর অনুযায়ী এবার শিয়ালদহ-নয়া দিল্লি -শিয়ালদহ রুটে ছুটবে বন্দে ভারত স্লিপার ট্রেন।
একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি ছিল হাওড়া-দিল্লি রুটে চলতে পারে এই ট্রেন। কিন্তু ইটি নাও নিউজে প্রকাশিত খবর অনুযায়ী নয়া দিল্লি-শিয়ালদহ রুটেই (Vande Bharat Sleeper Train) নাকি দৌড়বে দেশের প্রথম স্লিপার ভার্সন।

আর সেই লক্ষ্যেই শিয়ালদহের পরিকাঠামো তৈরির কাজ চলছে। তৈরি করা হচ্ছে বিশাল কারসেড সহ থাকছে একাধিক ব্যবস্থা। এই রুটে বন্দে ভারত স্লিপারের পরিষেবা চালু হলে বাংলার যাত্রীদের দারুণ সুবিধা হবে। অনেক কম সময়ে দিল্লি পৌঁছে যাওয়ার সুযোগ থাকবে।
Vande Bharat Sleeper Train: মাত্র ১৫ ঘন্টায় যাত্রা করবে
ইটি নাও নিউজে প্রকাশিত খবর অনুযায়ী শিয়ালদহ এবং নয়া দিল্লির (Vande Bharat Sleeper Train) মধ্যে দূরত্ব প্রায় ১৪৫৫ কিমি। আর এই দীর্ঘ দূরত্ব মাত্র ১৫ ঘণ্টায় অতিক্রম করবে বন্দে ভারত স্লিপার। প্রতি ঘণ্টায় ১৬০ কিমি গতিতে এই লাইনে ছুটবে ট্রেন। তথ্য বলছে, এই রুটে এটিই হবে সর্বোচ্চ গতির ট্রেন। এরপরেই রাজধানী এক্সপ্রেস এবং দূরত্ব এক্সপ্রেসের মতো ট্রেন আছে।
Vande Bharat Sleeper Train: কোন রুট ধরে যাবে?
এখনও পর্যন্ত ভারতীয় রেল কিংবা পূর্ব রেলের তরফে শিয়ালদহ-নয়া দিল্লি বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper Train) ট্রেন নিয়ে কোনও আপডেট দেয়নি। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ভারতের অন্যতম দ্রুতগামীর এই ট্রেন আসানসোল জংশন, ধানবাদ জংশন, গয়া জংশন, ডিডি উপাধ্যায় জংশন এবং কানপুর সেন্ট্রাল সহ প্রধান স্টেশনগুলির উপর দিয়েই ছুটবে। শুধু তাই নয়, আপ-ডাউনে এই স্টেশনগুলিতে দেবে স্টপেজও।
Vande Bharat Sleeper Train: কোচ এবং টিকিট মূল্য-
শিয়ালদহ থেকে নয়া দিল্লি পর্যন্ত যে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস হবে ১৬ কোচের (Vande Bharat Sleeper Train) । এতে আছে ১১টি এসি ৩ টিয়ার কোচ, ৪টি এসি ২ টিয়ার কোচ এবং ১টি প্রথম শ্রেণীর এসি কোচ থাকবে। এসি ৩ টিয়ার কোচে সম্ভবত ভাড়া প্রায় ৩২০০ টাকা, এসি ২ টিয়ার কোচের সম্ভবত ভাড়া হবে ৪২০০ টাকা এবং এসি প্রথম শ্রেণীর ভাড়া সম্ভবত ৫৩০০ টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications