Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাথরুম করবেন যাত্রীরা, রানাঘাট স্টেশনে দাঁড়াবে লালগোলা প্যাসেঞ্জার! তাতেও কমছে না ক্ষোভ, জানেন কেন?

Lalgola Passenger: লালগোলা প্যাসেঞ্জারে বড় বদল! তুলে দেওয়া হয়েছে বাথরুম যুক্ত মেমু কোচ। আর তাতে লালগোলা থেকে শিয়ালদহ (Sealdah to Lalgola Passenger) দীর্ঘ যাত্রাপথে চরম সমস্যায় পড়েছেন সাধারণ যাত্রীরা। কারণ বর্তমান যে ট্রেন ওই রুটে চালানো হচ্ছে তাতে নেই কোনও শৌচাগার। আর তা নিয়ে ইতিমধ্যে চরম ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা। আর এরপরেই এই বিষয়ে নড়েচড়ে বসেছে পূর্ব রেল (Eastern Railway Sealdah Division)।

শুধু তাই নয়, শৌচকর্ম সারতে লালগোলা প্যাসেঞ্জার (Lalgola Passenger) রানাঘাট স্টেশনে বাড়তি সময় স্টপেজ দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে রেল (Indian Rail)। কিন্তু তাতেও যাত্রীদের ক্ষোভ থামছে না। যাত্রীরা বলছেন, যতটা সময় স্টপেজ দেওয়া হচ্ছে তাতে এত মানুষের শৌচকর্ম সারা সম্ভব নয়।

Lalgola Passenger

মুর্শিদাবাদের লালগোলা থেকে শিয়ালদহ স্টেশনের দূরত্ব প্রায় ২২৭ কিলোমিটার। দীর্ঘ এই যাত্রাপথে পাঁচ ঘণ্টারও বেশি সময় লাগে। দীর্ঘ সময় এই রুটে মেমু কোচ চালানো হত। তাতে ছিল বাথরুমও। ফলে দীর্ঘ যাত্রায় কোনও সমস্যা হত না যাত্রীদের। কিন্তু গত কয়েক দিন ধরে সাধারণ লোকাল ট্রেনের কোচ (ইএমইউ) ওই রুটে চালানো হচ্ছে। আর তাতে নেই কোনও বাথরুম। ফলে দীর্ঘ যাত্রা পথে চরম সমস্যার মধ্যে পড়েছেন সাধারণ যাত্রীরা।

এমনকি চরম ভোগান্তির শিকার হচ্ছেন বহু মহিলাও। পরিস্থিতি এমন যে অনেক ক্ষেত্রেই যাত্রীরা মাঝ পথেই নেমে যাচ্ছেন। কিন্তু কেন এমন অবস্থা? একটি সূত্রের দাবি, মেমু কোচগুলি নর্দান রেলওয়েতে নিয়ে যাওয়া হয়েছে। যদিও এহেন অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে রেল। এই অবস্থায় যদিও যাত্রী ক্ষোভ সামাল দিতে ময়দানে নেমেছে পূর্বরেল। রেলের জেনারেল ম্যানেজার তড়িঘড়ি এই বিষয়ে সাংবাদিক বৈঠক করেন।

তিনি জানিয়েছেন, ওই রুটে মেমুর বদলে আধুনিক ইএমইউ কোচ চালানো হচ্ছে। যাত্রীদের শৌচকর্মের সমস্যার ক্ষেত্রে রানাঘাটে ট্রেন কিছুটা সময় দাঁড়াবে। কিন্তু তাতেও ক্ষোভ মিটছে না যাত্রীদের। তাঁদের প্রশ্ন, লালগোলার প্রতিটি কামরা থেকে ১০ জন করে যাত্রী শৌচকর্ম করতে চাইলে তা সম্পন্ন হতে কত সময় লাগবে? এমনকি রানাঘাট স্টেশনে কতগুলি শৌচালয় আছে তা নিয়েও প্রশ্ন।

এই অবস্থায় যাত্রীদের দাবি, অবিলম্বে লালগোলা প্যাসেঞ্জারের পুরানো ট্রেন ফিরিয়ে নিয়ে আসতে হবে। আর তা না হলে আগামিদিনে বৃহত আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এমনকি লাইন আটকে অবরোধেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এখন দেখার এই বিষয়ে পূর্ব রেলের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয় নাকি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+