Sealdah Balurghat Express: উত্তরবঙ্গ যাওয়া আরও সহজ! শিয়ালদহ থেকে নৈহাটি, ব্যান্ডেল হয়ে ছুটবে নয়া ট্রেন
Sealdah Balurghat Express: বছরের শুরুতেই (New Year 2024) ট্রেন যাত্রীদের জন্যে বড় খবর! আরও সহজ হচ্ছে উত্তরবঙ্গ যাওয়া। আরও একটি নতুন ট্রেন পাচ্ছে বাংলা। যা চলবে শিয়ালদহ থেকে। আজ সোমবার নয়া এই ট্রেনের উদ্বোধন করবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ভার্চুয়াল মাধ্যমে এই ট্রেনের উদ্বোধন করবেন তিনি।
গত কয়েকদিন আগেই মালদহ থেকে নয়া অমৃত ভারত এক্সপ্রেসের সূচনা হয়েছে। যা চলবে বেঙ্গালুরু পর্যন্ত। এবার আরও একটি ট্রেন (Sealdah Balurghat Express) পেল বাংলা।

- Sealdah Balurghat Express: ছাড়পত্র দেয় রেলবোর্ড
নয়া এই ট্রেন শিয়ালদহ থেকে বালুরঘাট পর্যন্ত ছুটবে। দীর্ঘদিন ধরেই এই রুটে একটি ট্রেনের দাবি ছিল। এই বিষয়ে রেলমন্ত্রীর কাছে আবেদনও জানিয়েছিলেন এলাকার সাংসদ সুকান্ত মজুমদার। সেই দাবি মেনেই শুরু হয় সমীক্ষার কাজ। গত ৮ ডিসেম্বর শিয়ালদহ থেকে বালুরঘাট ট্রেনে ছাড়পত্র দেয় রেলবোর্ড। নয়া ট্রনের সময়সূচিও ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। আজ ১লা জানুয়ারি থেকেই এই ট্রেন (Sealdah Balurghat Express) ছুটবে। এতে উত্তরবঙ্গ যাওয়া আরও সহজ হবে বলেই মনে করছে রেলওয়ে।
- Sealdah Balurghat Express: শিয়ালদহ-বালুরঘাট নয়া ট্রেন
সপ্তাহে প্রত্যেকদিন চলবে শিয়ালদহ-বালুরঘাট নয়া ট্রেন। শিয়ালদহ থেকে ট্রেনটি (Sealdah Balurghat Express) ছাড়বে রাত সাড়ে ১০ টায়। প্রায় ১০ ঘন্টায় এই নয়া এই ট্রেনটি চলাচল করবে। আর এই দীর্ঘপথে নৈহাটি, ব্যান্ডেল, নবদ্বীপ, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর, নিউ ফারাক্কা, মালদহ টাউন সহ বেশ কয়েকটি স্টেশনে স্টপেজ পাওয়া যাবে। ইতিমধ্যে রেলের তরদে দেওয়া নয়া এই ট্রেনের সময়সীমা বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। আর তা জানতে এই লিঙ্কে ক্লিক করতে হবে-
- Sealdah Balurghat Express: মানুষের জন্যে মোদীর উপহার
বলে রাখা প্রয়োজন, বালুরঘাট যাওয়ার অন্যতম পুরানো এবং গুরুত্বপূর্ণ ট্রেন হল গৌড় লিঙ্ক এক্সপ্রেস। কিন্তু এই ট্রেনের সময় সহ একাধিক বিষয় নিয়ে অভিযোগ রয়েছে। সমস্যার মধ্যে পড়তে হয় যাত্রীদের। শুধু তাই নয়, তেভাগা এক্সপ্রেস এবং হাওড়া-বালুরঘাট এক্সপ্রেস প্রত্যেকদিন পাওয়া যায় না। যা নিয়ে বালুরঘাটের মানুষের ক্ষোভ চরমে। ফলে নতুন একটি ট্রেনের দাবি দীর্ঘদিনের। আর সেই দাবি মেনেই রেলের এহেন ঘোষণা। বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার জানিয়েছেন, নয়া এই ট্রেন (Sealdah Balurghat Express) নতুন বছরে বালুরঘাটের মানুষের জন্যে মোদীর উপহার।












Click it and Unblock the Notifications