Sealdah Railway Division: ১৬ তারিখ পর্যন্ত এই স্টেশনে দাঁড়াবে না কোনও লোকালই! বড় সিদ্ধান্ত
Sealdah Railway Division: শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela 2025)! আর এই মেলায় ইতিমধ্যে দলে দলে মানুষ যেতে শুরু করেছেন। আগে থেকেই শিয়ালদহ সহ একাধিক স্টেশনে পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে চালানো হচ্ছে বাড়তি লোকাল ট্রেনও। তবে এই বছরও মেল চলাকালীন কাশীনগর স্টেশনে দাঁড়াবে না কোনও ট্রেন। আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত আপ এবং ডাউন লাইনে কোনও ট্রেনই দাঁড়াবে না কাশীনগর স্টেশন (Kashinagar railway station) । এমনটাই রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে।
এতে ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হবে সাধারণ মানুষকে। যদিও রেলের (Sealdah Railway Division) দাবি, নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্টেশন থেকে বেরিয়েই ১১৭ নম্বর জাতীয় সড়ক যাওয়ার রাস্তা ঠিক নেই। খুবই শুরু। ফলে যে কোনও সময় বিপদ ঘটতে পারে।

আর সেই আশঙ্কার কথা মাথায় রেখেই স্টেশনে দাঁড়াবে না কোনও ট্রেন। এক্ষেত্রে যাত্রীদের কিছুটা হলেও সমস্যা হলেও বড় কোনও দুর্ঘটনা ঘটবে না বলেই মনে করছে রেল (Indian Rail)।
Sealdah Railway Division: চলবে একাধিক স্পেশাল ট্রেন
বাংলার বিভিন্ন প্রান্ত থেকে তো বটেই, অন্যান্য রাজ্য থেকেও বহু পুর্ণ্যার্থী গঙ্গাসাগরে আসেন। প্রত্যেকদিন লাখো লাখো মানুষ যান। কার্যত প্রবল ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় রেল আধিকারিকদের। তবে এবার ১০২ টি লোকাল ট্রেন চালানো হবে। এমনটাই জানানো হয়েছে রেলের তরফে।
বিশেষ এই ট্রেন চলবে শিয়ালদহ (Sealdah Railway Division) এবং নামখানার মধ্যে। এছাড়াও দুটি ১২ কোচের রেক তৈরি রাখা থাকবে শিয়ালদহ এবং নামখানা স্টেশনে। প্রয়োজন অনুযায়ী এই খালি রেকগুলি চালানো হবে। যাতে দ্রুত ভিড় সামাল দেওয়া সম্ভব হয়। এছাড়াও লক্ষীকান্তপুর, কাকদ্বীপ এবং নামখানার মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে থাকবে একাধিক ব্যবস্থা।
Sealdah Railway Division: খোলা থাকবে অতিরিরিক্ত টিকিট কাউন্টার
দ্রুত যাতে মানুশের ভিড় সামাল দেওয়া সম্ভব হয় সেজন্য অতিরিক্ত টিকিট কাউন্টার খোলা থাকছে। শিয়ালদহ স্টেশন (Sealdah Railway Division) যেমন পাঁচটি টিক্কিট বুকিং কাউটার থাকছে, তেমনই কাকদ্বীপে চারটি এবং নামখানায় তিনটি কাউন্টার খোলা হবে। এছাড়াও আরও বেশ কয়েকটি স্টেশনে অস্থায়ী টিকিট কাউন্টার খোলা থাকবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে প্রত্যেক স্টেশনে বাড়তি আরপিএফ থেকে শুরু করে পর্যাপ্ত একাধিক ব্যবস্থা থাকবে বলেও জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications