Sealdah Railway Division: স্টেশনে ওঠানামা করতে যাত্রীদের হাতে মাত্র ৩০ সেকেন্ড? আসল সত্য সামনে আনল রেল

Sealdah Railway Division: প্রত্যেকদিন শিয়ালদহ স্টেশন দিয়ে কয়েক লাখ মানুষ যাত্রা করেন! রাজ্যের বিভিন্ন প্রান্তে যাওয়ার লোকাল ট্রেন চলে এই স্টেশন হয়েই। এমনকি ছাড়ে রাজধানী সহ একাধিক দূরপাল্লার ট্রেনও। দেশের অন্যতম স্টেশনগুলির মধ্যে গুরুত্বপূর্ণ স্টেশন শিয়ালদহ। আর এই ডিভিশনে চলা লোকাল ট্রেনগুলিকে (Local Train) নিয়ে একটি খবর ছড়িয়ে পড়ে।

বলা হয়, এখন থেকে শিয়ালদহ ডিভিশনে (Sealdah Railway Division) চলা লোকাল ট্রেনগুলি মাত্র ৩০ সেকেন্ডের জন্যেই স্টেশনগুলিতে স্টপেজ দেবে।আর এর মধ্যেই যাত্রীদের ওঠা এবং নামতে হবে। আর এই খবর ঘিরে যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়। কীভাবে ৩০ সেকেন্ডের স্টপেজে স্টেশনে ওঠা-নামা সম্ভব তা নিয়ে ক্ষোভ আছড়ে পড়ে।

Sealdah Railway Division

এমনকি যে কোনও সময় দুর্ঘটনার ঘটে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়। এমনকি এই বিষয়ে একটি নির্দেশিকাও সামনে আসে। যেখানে দাবি করা হয়, ট্রেন যাতে লেট না হয় সেজন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আর এহেন নোটিশ নিয়ে কার্যত অস্বস্তির মধ্যে পড়ে যায় রেল।

তবে এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা বলে বিবৃতি জারি করল রেল। শুধু তাই নয়, লোকাল ট্রেনের স্টেশনে স্টপেজের সময় যেটা ছিল, সেটাই থাকছে বলেও জানানো হল রেলের তরফে। একবার্তায় পূর্ব রেল জানাচ্ছে, '' সম্প্রতি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে শিয়ালদা ডিভিশনের লোকাল ট্রেনের স্টপেজ সময় কমিয়ে ৩০ সেকেন্ড করা হয়েছে বলে একটি বিভ্রান্তিকর খবর ছড়িয়ে পড়েছে। এই তথ্য সম্পূর্ণ অসত্য এবং বিভ্রান্তিমূলক।

যাত্রীদের কাছে বিনীত অনুরোধ করা হচ্ছে, এমন ধরনের অপপ্রচারে বিশ্বাস করবেন না এবং বিভ্রান্ত হবেন না। লোকাল ট্রেনগুলি আগের মতোই প্রতিটি স্টেশনে তাদের নির্ধারিত সময়ের জন্য দাঁড়াবে, এবং যাত্রীদের ওঠানামার জন্য পর্যাপ্ত সময় থাকবে। যাত্রীদের আরামদায়ক এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করতে পূর্ব রেলওয়ে প্রতিশ্রুতিবদ্ধ।

যাত্রীদের অনুরোধ করা হচ্ছে, ধৈর্য ও সতর্কতার সঙ্গে ট্রেনে ওঠানামা করুন এবং যেকোনো ধরনের গুজবে কান দেবেন না। পূর্ব রেলওয়ের লোকাল ট্রেনের স্টপেজের সময় যেমন ছিল, তেমনই থাকবে''।

শুধু এহেন বিজ্ঞপ্তি দেওয়া নয়, এই বিষয়ে পূর্ব রেলের তরফেও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রচারও চালানো হচ্ছে। সেখানেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ''৩০ সেকেন্ডের স্টপেজ সংক্রান্ত যে খবর ছড়িয়ে পড়েছে তা বিভ্রান্তিকর। যাত্রীরা স্টেশনে ওঠানামার সময় যে সময় পেতেন তাই পাবেন''।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+