Sealdah NJP New Train: বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর হয়ে উত্তরবঙ্গ ঢুকবে নয়া ট্রেন! কিন্তু কবে থেকে? যা জানাল...
Sealdah NJP New Train: উত্তরবঙ্গ (North Bengal) যাওয়া আরও সহজ হচ্ছে। নশিপুর রেল ব্রিজ হয়ে শিয়ালদহ থেকে জলপাইগুড়ি রোড পর্যন্ত ছুটবে নয়া ট্রেন। ইতিমধ্যে ভারতীয় রেলের তরফে এই সংক্রান্ত ঘোষণা করা হয়েছে। নয়া এই ট্রেন চালু হলে কলকাতার আরও কাছাকাছি চলে আসবে উত্তরবঙ্গ।
আরও বেশি পর্যটক যেতে পারবেন। ব্যবসা-বাণিজ্য থেকে অর্থনীতিতে জোয়ার আসবে বলে মনে করা হচ্ছে। কিন্তু কবে থেকে শিয়ালদহ থেকে ছাড়বে নয়া এই ট্রেন (Sealdah NJP New Train) ?

Sealdah NJP New Train: ট্রেনের সময়সূচী ও স্টপেজ:
শিয়ালদহ থেকে জলপাইগুড়ি রোডের মধ্যে চলবে নয়া এই ট্রেন (Sealdah NJP New Train) । পদাতিক, উত্তরবঙ্গ সহ একাধিক ট্রেন থাকলেও রাতের ট্রেন ছিল না। দীর্ঘ সময় ধরে রাতের দিকে উত্তরবঙ্গ থেকে কলকাতাগামী একটি ট্রেনের দাবি উঠছিল। আর সেই দাবি মেনেই নয়া ট্রেনের ঘোষণা রেলমন্ত্রকের। ঘোষণা অনুযায়ী কখন কোন সময়ে কোন স্টেশন থেকে ছাড়বে এই ট্রেন? জানুন
- শিয়ালদহ থেকে প্রতি শুক্রবার রাত ১১.৪০ টায় ছাড়বে।
- জলপাইগুড়ি রোডে পৌঁছাবে শনিবার দুপুর ১২.১৫ টায়।
জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদহ এক্সপ্রেস:
- জলপাইগুড়ি রোড থেকে প্রতি শনিবার সন্ধ্যা ৮.৩০ টায় ছাড়বে।
- শিয়ালদহে পৌঁছাবে রবিবার সকাল ৮.১০ টায়।
Sealdah NJP New Train: একাধিক স্টপেজ
রেলের দেওয়া বিজ্ঞপ্তি অনুসারে একাধিক স্টপেজ দেবে এই ট্রেন (Sealdah NJP New Train) । যেমন স্টপেজ দেবে নৈহাটি, রানাঘাট, কৃষ্ণনগর সিটি, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, নিউ ফারাক্কা, মালদা টাউন, আলুবাড়ি রোড, বাসই, শামসি, কিশানগঞ্জ এবং নিউ জলপাইগুড়ি। যা খবর, মোট ১৯ টি কোচ থাকবে সাপ্তাহিক এই ট্রেনের। যার মধ্যে ১৬ টি কোচ থাকবে এসি, ২ টি স্লিপার কোচ এবং একটি প্যান্ট্রি কার চালু থাকবে বলে জানা যাচ্ছে।
Sealdah NJP New Train: কবে থেকে ছুটবে নয়া ট্রেন?
ভারতীয় রেলের তরফে এই বিষয়ে (Sealdah NJP New Train) বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তবে কবে থেকে চলবে তা এখনও স্পষ্ট নয়। নিউ জলপাইগুড়ি রোড স্টেশনের পরিকাঠামো উন্নতির কাজ চলছে। তা শেষ হলেই চালানো হতে পারে বলে খবর। অন্য একট সূত্রের দাবি, মার্চ মাসেই নতুন এই ট্রেন ছুটবে।












Click it and Unblock the Notifications