RG Kar Rape and Murder Case: গোটা দেশের নজর শিয়ালদহ আদালতে! বিচার পাবে অভয়া? নজর আজ বিচারকের দিকেও
RG Kar Rape and Murder Case: আর মাত্র কয়েকন ঘন্টার অপেক্ষা! আজ শনিবার দুপুরেই আরজি কর মামলার রায় ঘোষণা হতে চলেছে। কর্তব্যরত অবস্থায় চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের কি সাজা হয় সেদিকেই তাকিয়ে আজ গোটা রাজ্য। শুধু রাজ্যই নয়, আদালতের নির্দেশের দিকে তাকিয়ে দেশও। ইতিমধ্যে যদিও ধৃত সিভিল ভলান্টিয়ারের সর্বোচ্চ সাজা দেওয়ার পক্ষে সওয়াল করেছে সিবিআই।
ফাঁসি চাইছে দেশ। এই অবস্থায় শিয়ালদহ আদালত কি সাজা (RG Kar Rape and Murder Case) শোনাতে চলছে সেদিকেই নজর সবার। ফলে আজ শনিবার শুধু সাজা ঘোষণার দিকেই নয়, নজর থাকবে শিয়ালদহ আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক অনির্বাণ দাসের উপরেও।

বর্তমানে দেশের অন্যতম সাড়া জাগানো একটি মামলায় রায় ঘোষণা করতে চলেছেন তিনি। বিচারক অনির্বাণ দাসের একটা কলমে আঁচরেই অভয়ার বিচার পাওয়া নির্ভর করবে অনেকটাই। যদিও প্রথমে বিচারক দাসের বিচারে দোষী প্রমাণিত হতে হবে। তবে শাস্তি। এখন দেখার শিয়ালদহ আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক অনির্বাণ দাস অন্যতম এই হেভিওয়েট মামলায় কি নির্দেশ শোনান।
যদিও এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এর আগে বিচারক অনির্বাণ দাস এক আসামীকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছিলেন। এমনকি বহু গুরুত্বপূর্ণ মামলায় দোষীদের কড়া শাস্তি শুনিয়েছেন। বলে রাখা প্রয়োজন, কর্তব্যরত অবস্থায় জুনিয়র চিকিৎসককে একেবারে নৃশংস ভাবে ধর্ষণ করে খুন করা হয়। ভয়ঙ্কর এই ঘটনা গোটা বাংলা তথা দেশকে নাড়িয়ে দিয়েছিল। ঘটনাকে কেন্দ্র করে গোটা বাংলা দিনের পর দিন রাত দখলে নামে।
কলকাতার রাজপথ চলে যায় আন্দোলনকারীদের দখলে। সবার মুখে একটা দাবি ছিল, উই ওয়ান্ট জাস্টিস...ইউ ডিমান্ড জাস্টিস। এই আন্দোলন শুরু বাংলার মধ্যেই সীমাবদ্ধ ছিলা না। দেশের বিভিন্ন কোনায় চিকিৎসক থেকে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে রাস্তায় নেমেছিলেন।
এমনকি প্রবাসে বসবাসকারী বহু বাঙ্গালি একই ভাবে বিচার চেয়ে পথে নেমেছিলেন। ঘটনার গুরুত্ব বুঝে স্বতঃপ্রণোদিত ভাবে সুপ্রিম কোর্ট এই মামলা গ্রহণ করে। তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়।
যেখানে কলকাতা পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। যা রীতিমত শাসককে চাপের মধ্যে ফেলে দেয়। শুধু তাই নয়, দীর্ঘ সময় একাধিক বিতর্ক সামনে এসেছে। অবশেষে দীর্ঘ প্রায় ৫ মাস ৯ দিন পর আজ শনিবার সেই ধর্ষণ-খুনের মামলায় রায় ঘোষণা হতে চলেছে শিয়ালদহ আদালতে।












Click it and Unblock the Notifications