শিয়ালদহ-বনগাঁ, রানাঘাট লাইনে ৭ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল, একাধিক লোকাল বাতিল, চরম ভোগান্তির আশঙ্কা

Sealdah Bagnan Local Train Cancelled: আবারও ট্রেন বাতিলের খবর। কার্যত শনিবার আতঙ্কের প্রহর গুনতে শুরু করেন যাত্রীরা। প্রত্যেক সপ্তাহের শেষে কোনও না কোনও রুটে ট্রেন বাতিল করা হয়। আজ শনিবার এবং আগমীকাল রবিবারও বদলাচ্ছে না সেই ছবিটা।

রেলের লাইনের সংস্কারের কারণে ফের একবার ট্রেন বাতিলের সিদ্ধান্ত। এবার বনগাঁ রুটে একাধিক লোকাল ট্রেন বাতিলের (Sealdah Bagnan Local Train Cancelled) সিদ্ধান্ত ভারতীয় রেলের (Indian Rail)। একই সঙ্গে একাধিক ট্রেনের সময়সূচিও বদল করা হয়েছে বলে জানা যাচ্ছে।

Sealdah Bagnan Local Train Cancelled

Sealdah Bagnan Local Train Cancelled: বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে রেল

ইতিমধ্যে দক্ষিণ-পূর্ব রেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যেখানে ওভারহেড তারের সংস্কার করা হবে বলে দাবি করা হয়েছে। আর এই কাজের জন্য প্রায় ৭ ঘন্টা পাওয়ার এবং ট্র্যাফিক ব্লক করা হবে বলে জানা যাচ্ছে। রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার রাত ১১টা ১০ মিনিট থেকে এই কাজ শুরু হবে।

যা চলবে পরের দিন অর্থাৎ রবিবার একেবারে সকাল ৬টা ১০মিনিট পর্যন্ত। আর এই কাজ চলাকালীন ওই লাইনে সম্পূর্ণ ভাবে বন্ধ থাকবে ট্রেন চলাচল। এমনটাই দক্ষিণ-পূর্ব রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Sealdah Bagnan Local Train Cancelled একাধিক ট্রেন বাতিল

এই কাজের জন্য প্রায় ১০ টিরও বেশি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে বলে জানা যাচ্ছে। শনিবার রাত থেকেই ট্রেনগুলি বাতিল থাকছে। এক নজরে জেনে নিন কোন কোন লোকাল বনগাঁ লাইনে বাতিল থাকছে।

  • এক নজরে তালিকা -

আজ শনিবার শিয়ালদহ-বনগাঁ আপ এবং ডাউন লাইনে একাধিক লোকাল বাতিল থাকবে। বাতিল থাকবে ট্রেন নম্বর- ৩৩৮৬১, ট্রেন নম্বর- ৩৩৮৬৩, ট্রেন নম্বর- ৩৩৮৫৪, ট্রেন নম্বর- ৩৩৮৫৬। একই সঙ্গে আপ এবং ডাউন লাইনেও বনগাঁ এবং রানাঘাটের একাধিক ট্রেন বাতিল থাকবে। যেমন বাতিল থাকবে- ৩৩৭৩৯, ৩৩৭৩৮ ট্রেনগুলি।

একই ভাবে রবিবারও বহু ট্রেন বাতিল থাকছে। যেমন আপ এবং ডাউন লাইনে বাতিল থাকছে বনগাঁ-রানাঘাট লোকালের এই ট্রেনগুলি। যেমন বাতিল থাকছে - ৩৩৭১১, ৩৩৭৪১, ৩৩৭১২, ৩৩৭১৪। শুধু তাই নয়, বহু ট্রেনের যাত্রাপথ এই সময়ে সংক্ষিপ্ত করা হয়েছে। একনজরে দেখে নিন রেলের বিজ্ঞপ্তি -

Sealdah Bagnan Local Train Cancelled: চরম ভোগান্তির আশঙ্কা

সনংস্কারের নামে কাজ হলেও আদৌতে মানুষর সুরাহা হয়নি। বরং প্রত্যেকদিনই চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। লোকাল হোক কিংবা দুরপাল্লার, লেট যেন প্রত্যেকদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

Take a Poll

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+