ইকো পার্কে নতুন ভাস্কর্য উদ্যান তৈরি করছে রাজ্য
মার্চ মাস থেকে ইকো পার্কে ভাস্কর্য উদ্যানের যাত্রা শুরু হবে। বাংলার ইতিহাসকে নানা ছবির মাধ্যমে এখানে তুলে ধরা হবে।
কলকাতা, ৩০ জানুয়ারি : রাজারহাটের ইকো পার্ককে আরও সুন্দর করে তোলার চেষ্টায় কোনও খামতি রাখছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার। এর আগে এখানে নানা সংস্কারের কাজ হয়েছে। এবার সেটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, মার্চ মাস থেকে ইকো পার্কে এই ভাস্কর্য উদ্যানের যাত্রা শুরু হবে। বাংলার ইতিহাসকে নানা ছবির মাধ্যমে এখানে তুলে ধরা হবে।

ইকো পার্কের এই উদ্যানে শ্রী চৈতন্য মহাপ্রভুর সময় থেকে শুরু করে বাংলার নানা সময় ও পর্যায়ের ইতিহাসকে ছবির মাধ্যমে তুলে ধরা হবে। শ্রী চৈতন্য ও বেগম রোকেয়ার প্রতিকৃতিও বসবে।
রাজা রামমোহন রায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, শ্রী অরবিন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, লালন ফকির, কবিগুরু রবীন্দ্রনাথ, নজরুল ইসলামের মতো অনেক মনীষীর অবদানকে ছবিতে তুলে ধরা হবে।
এছাড়া পলাশীর যুদ্ধ, সাঁওতাল বিদ্রোহ, নীল বিদ্রোহের ইতিহাসও ছবিতে ধরা থাকবে। এর পাশাপাশি বাংলা তথা বিশ্ব সিনেমার জগতে অন্যতম নাম সত্যজিৎ রায়ের সিনেমাকেও ছবির মাধ্যমে তুলে ধরা হবে। সরকারি সূত্রে জানা গিয়েছে, উদ্যানে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মোট ৫২ জন মনীষীর প্রতিকৃতি বসানো থাকবে।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications