কাশ্মীরে সন্ত্রাসের শেষ হবে কবে, বার্তা দিলেন অমিত শাহ
উন্নয়নের কাজ শুরু হলেই কাশ্মীর থেকে সন্ত্রাস বিদায় নেবে। ৩৭০ ধারা বিলোপের ফলে সেই পরিস্থিতি তৈরি হচ্ছে।
উন্নয়নের কাজ শুরু হলেই জম্মু ও কাশ্মীর থেকে সন্ত্রাস বিদায় নেবে। ৩৭০ ধারা বিলোপের ফলে সেই পরিস্থিতি তৈরি হচ্ছে। কেন্দ্রের এই কাজ কাশ্মীরকে শান্তির পথে নিয়ে যাবে। এদিন চেন্নাইয়ের এক অনুষ্ঠানে এমনটাই আশাপ্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডুর বইপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেন অমিত শাহ। সেখানেই ভাষণ দিচ্ছিলেন তিনি। অমিত শাহ বলেন, ৩৭০ ধারা জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়েছিল। কিন্তু দেশের পক্ষে তা মঙ্গলজনক ছিল না। বিশেষ মর্যাজা প্রত্যাহারে সেখানকার মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে বলে মন্তব্য করেছেন অমিত শাহ।
অমিত শাহ বলেন, তিনি বিশ্বাস করতেন এক সময় না এক সময় সংবিধানের ৩৭০ ধারা বিলোপ হবে। শেষ পর্যন্ত তিনিই বিলটি উত্থাপন করেন। আর ৩৭০ ধারা বিলোপের
সঙ্গেই কাশ্মীরে সন্ত্রাসবাদ শেষ হবে। কেননা এর সঙ্গেই উন্নয়নের পথও প্রশস্ত হবে। মনে করছেন অমিত শাহ।
তবে এই সংক্রান্ত বিল পেশের সময় তিনি কিছুটা চিন্তায় ছিলেন। কেননা রাজ্যসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নেই। কিন্তু প্রত্যেকটি দল সমর্থন করায় বিলটি পাশ হয়ে যায়।












Click it and Unblock the Notifications