১৫ নভেম্বর থেকে খুলছে রাজ্যের সব স্কুল, নির্দেশিকা জারি করলেন মুখ্যমন্ত্রী
১৫ নভেম্বর থেকে খুলছে রাজ্যের সব স্কুল, নির্দেশিকা জারি করলেন মুখ্যমন্ত্রী
১৫ নভেম্বর থেকে খুলে যাচ্ছে রাজ্যের সব স্কুল। নির্দেশিকা জারি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর কন্যায় প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যসচিবকে নির্দেশিকা কার্যকর করার কথা বলেছেন তিনি। করোনা সংক্রমণের কারণে গত দেড় বছর ধরে বন্ধ রয়েছে রাজ্যের সব স্কুল-কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান।

খুলছে স্কুল
আগামী ১৫ নভেম্বর থেকে খুলে যাচ্ছে রাজ্যের সব স্কুল-কলেজ। উত্তর কন্যায় প্রশাসনিক সভা থেকে নির্দেশিকা জারি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে মুখ্যসচিবকে সবরকম পদক্ষেপের নির্দেশ দিয়েছেন িতনি। পড়ুয়াদের সুরক্ষার কথা ভেবে কীভাবে খোলা হবে তার সবরকম ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন তিনি। আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন স্কুল খোলা হবে পুজোর মত। সেই মতই সিদ্ধান্ত ঘোষণা করলেন তিনি। তবে আগের মত পুরো স্কুল আর হবে করোনা বিধি মেনে স্কুলে যোগ দেবে ছাত্র ছাত্রীরা। খুব ছোট ক্লাসের পঠন-পাঠন এখনও শুরু হবে না। সেকারণে আগে থেকেই শিক্ষক-শিক্ষিকাদের দুটি ডোজের করোনা টিকাকরণ সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

কালীপুজোর মধ্যেই তোরজোর
করোনা সংক্রমণের কারণে দীর্ঘ দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে রাজ্যের সব স্কুল কলেজ। সেকারণেই আগে থেকে স্কুল-কলেজ গুলিকে পঠন-পাঠনের উপযোগী করে গড়ে তোলার জন্য কড়া নির্দেশ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা স্কুল ভবনগুলি সারাইয়ে জন্য ১০৯ কোটি টাকা বরাদ্দ করা হল। ৬ হাজার ৪৬৮টি স্কুল মেরামতির জন্য দিয়েছে রাজ্য সরকার। একাধিক রাজ্যে স্কুল-কলেজ খুলে গিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে এখনও স্কুল খোলা হয়নি। ত্রিপুরাতেও স্কুল খুললেও সপ্তাহে ২ থেকে তিন দিন ক্লাস হচ্ছে। প্রতিদিন ক্লাস হচ্ছে না। িসলেবাসেও কাটছাট করা হয়েছে।

কলেজ খুলছে
স্কুলে নিয়ন্ত্রিত ক্লাস হলেও কলেজে তেমন নিয়ন্ত্রিত ক্লাস হবে না বলেই মনে করা হচ্ছে। কারণ ১৮ বছরের উর্ধ্বে প্রায় সকলের করোনা টিকাকরণের দুটি ডোজই হয় গিয়েছে। কাজেই করোনা ভাইরাসের সংক্রমণ কলেজে তেমন হবে না বলেই মনে করা হচ্ছে। কারণ তারা প্রাপ্ত বয়স্ক। তবে মাস্কের ব্যবহার বজায় রাখতে হবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে। ছাত্রছাত্রী এবং অধ্যাপক সকলের ক্ষেত্রেই মাস্কের ব্যবহার জরুরি। সেরকমই ব্যবস্থা করা হবে কলেজে।

বাড়ছে করোনা
এদিকে পুজোর পর থেকে রাজ্যের একাধিক জায়গায় করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে চলেছে। কলকাতা সহ একাধিক জেলায় করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে। একাধিক জেলায় নতুন করে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। কলকাতায় নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে অধিকাংশই করোনা টিকার দুটি ডোজ নেওয়া। আবার উপসর্গহীন করোনা রোগীর সংখ্যাও বাড়ছে। হাওড়া, হুগলি, পশ্চিমবর্ধমান, কলকাতা, দুই ২৪ পরগনাতেও করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। এরই মধ্যে আবার ম্যালেরিয়ার সংক্রমনও বাড়ছে রাজ্যে।












Click it and Unblock the Notifications