৩ ফেব্রুয়ারি থেকে খুলছে স্কুল, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে বহাল কোভিড বিধি
৩ ফেব্রুয়ারি থেকে খুলছে স্কুল, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে বহাল কোভিড বিধি
সরস্বতী পুজোর আগেই খুলছে স্কুল। সপ্তম শ্রেণি পর্যন্ত শুরু হয়ে যাবে স্কুল কলেজ। তবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে বহাল থাকছে করোনা বিধি। নাইট কার্ফুতেও ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাত ১০টার পরিবর্তে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত থাকবে নাইট কার্ফু। সেই সঙ্গে ওয়ার্ক ফ্রম হোমের সংখ্যা ৭০ শতাংশতে ছাড় দেওয়া হয়েছে। সরকারি-বেসরকারি সব দফতরে ৭৫ শতাংশ কর্মী নিয়ে কাজ শুরু হবে। তবে মিটিং মিছিলে ২০০ জনের বেশি থাকা যাবে না বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

খুলছে স্কুল
অবশেষে ফের খুলছে স্কুল। ৩ ফেব্রুয়ারি থেকে খুলে যাচ্ছে রাজ্যের সব স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয়। করোনা সংক্রমণের কারণে স্কুল বন্ধ করা হয়েছিল জানুয়ারি মাস থেকেই। করোনা সংক্রমণ গোটা দেশে মারাত্মক আকার নিয়েছিল। এমনকী গোটা রাজ্যে করোনা সংক্রমণ মারাত্মক আকার নেয়। তারপরেই স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে রাজ্য সরকার। কিন্তু অল্পদিনের মধ্যেই সংক্রমণ নিয়ন্ত্রণে আনা গিয়েছে। সেকারণে ফের স্কুল খোলার সিদ্ধান্ত ঘোষণা করেছে রাজ্য সরকার। সরস্বতী পুজোর আগেই রাজ্যে সব স্কুল কলেজ খুলে যাচ্ছে। অর্থাৎ ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকেই রাজ্যের সব স্কুল কলেজ খুলে যাচ্ছে। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব খুলে যাচ্ছে।

পাড়ায় পাড়ায় শিক্ষালয়
করোনা সংক্রমণের কারণে বড়দের স্কুল খুললেও ছোটদের স্কুল খুলছে না। যার জেরে তাদের পড়াশোনায় সমস্যা হচ্ছে। প্রবল ক্ষতির মুখে পড়তে হচ্ছে শিশুদের। সেকারণে পাড়ায় পাড়ায় শিক্ষাঙ্গন ৈতরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তাই ৩ তরিখ থেকে স্কুল শুরু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পঞ্চম থেকে প্রথম শ্রেণি পর্যন্ত শিশুদের পাড়ায় পাড়ায় শিক্ষাঙ্গনের মাধ্যমে পড়াশোনা করানো হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল কোভিড বিধি
আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে বহাল থাকবে করোনা বিধি। সোমবার নবান্নে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিেয়ছেন, নাইট কার্ফুর সময় সীমা ১ ঘণ্টা বাড়ানো হয়েছে। অর্থাৎ রাত ১০টার পরিবর্তে রাত ১১টা থেকে শুরু হবে নাইট কার্ফু। সেটা বহাল থাকবে ভোর ৫টা পর্যন্ত। সেই সঙ্গে সিনেমা হল, সুইমিং পুলেও ৭৫ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। খুলে যাচ্ছে পর্যটন কেন্দ্র।

উড়ানে ছাড়
যেসব উড়ানে বিধিনিষেধ আরোপ করেছিল রাজ্য সরকার তার অনেকগুলিই শিথিল করা হয়েছে। বেঙ্গালুরু-কলকাতা উড়ানেই কেবল কড়াকড়ি বহাল রাখা হয়েছে। মুম্বই-কলকাতা এবং দিল্লি-কলকাতা উড়ানেব ছা়ড় দেওয়া হয়েছে। লন্ডনে- কলকাতা উড়ানেও ছাড় দেওয়া হয়েছে। তবে আরটি-পিিসআর পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। সেই সঙ্গে সব সরকারি এবং বেসরকারি অফিসে ৭০ শতাংশ কর্মী নিয়ে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications