স্কুল খুলছে ১৬ নভেম্বর থেকেই, জানিয়ে দিল হাইকোর্ট! ১০ মিনিট প্রতিদিন হবে করোনা সচেতনতার ক্লাস

কলকাতা হাইকোর্টে খারিজ হয়ে গেল স্কুল মামলা। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ১৬ নভেম্বর থেকেই খুলছে স্কুল। তবে অবশ্যই মানতে হবে কোভিড বিধি। স্পষ্ট জানিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

কাটল স্কুল খোলা নিয়ে আইনি জট। কোনও রকম পরিকল্পনা ছাড়াই স্কুল খোলা হচ্ছে। এমনটাই দাবি করে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। যদিও এদিন এই মামলায় স্বস্তি রাজ্যের। স্কুল খোলা নিয়ে রাজ্যের সিদ্ধান্ত বহাল রাখল কলকাতা হাইকোর্ট।

স্কুল খুলছে ১৬ নভেম্বর থেকেই, জানিয়ে দিল হাইকোর্ট

অর্থাৎ আগামী ১৬ই নভেম্বর থেকেই রাজ্যে খুলছে স্কুল। গত ২৯ শে অক্টোবর রাজ্যে স্কুল খোলা নিয়ে যে বিজ্ঞপ্তি রাজ্য দেয় তা বহাল রাখল আদালত। তবে আদালতের স্পষ্ট নির্দেশ অবশ্যই স্কুলের মধ্যে করোনা বিধি মানতে হবে। মানতে হবে সোশ্যাল ডিসটেন্সও।

আজ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানি শেষে আদালত স্কুল খোলা সংক্রান্ত মামলা খারিজ করে দেয়। তবে এদিন মামলাতে লম্বা শুনানি হয়। একাধিক বিষয় উঠে আসে।

শুনানিতে আদালত তাঁর পর্যবেক্ষণে আরও জানিয়েছে যে, যদি কারও সমস্যা হয়, অর্থাৎ অভিভাবকদের সমস্যা হলে তারা আদালতে আসতেই পারে। শুধু তাই নয়, এই সিদ্ধান্তের ফলে মামলাকারি সরাসরি প্রভাবিত হচ্ছেন না। সে কারণেই মামলা খারিজ করা হয়েছে বলে পর্যবেক্ষণে জানায় আদালত।

এদিন আদালতে মামলাকারী আইনজীবী জানান, এখনও পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়া হয়নি। ফলে আতঙ্ক একটা থেকে যাচ্ছে। শুধু তাই নয়, স্বাস্থ্যের নিরাপত্তা নিয়ে সুনির্দিষ্ট কোনও পরিকল্পনার কথা রাজ্যের তরফে জানানো হয়নি বলেও দাবি করেন আবেদনকারী। এই অবস্থায় পড়ুয়ারা স্কুলে গেলে করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই বিষয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গড়ে তোলার দাবি আদালতের কাছে জানান আইনজীবী।

অন্যদিকে স্কুল মামলাতে শুনানিতে অংশ নেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। সেই মামলার শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, রাজ্য সবদিক দেখে শুনেই এই সিদ্ধান্ত নিয়েছে। শুধু তগাই নয়, দেশের সমস্ত রাজ্যেই স্কুল খুলে গিয়েছে বলে আদালতকে জানান তিনি। উদাহরণ হিসাবে অন্ধ্রপ্রদেশ, চন্ডিগড়, বিহার, কেরালা, মধ্যপ্রদেশের কথা জানান তিনি।

শুধু তাই নয়, রাজ্যের তরফে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও আদালতকে জানান অ্যাডভোকেট জেনারেল। তিনি বলেন, প্রতি দিন ১০ মিনিট করে পড়ুয়াদের কোভিড নিয়ে সচেতন করা হবে। ক্লাস চালু করতে কোনও স্কুলের অসুবিধা থাকলে তারা রাজ্যের সঙ্গে যোগাযোগ করবে। ইতিমধ্যে কোভিড গাইড লাইন প্রকাশ করা হয়েছে। সমস্ত পড়ুয়াকেও স্কুলে নিয়ে আসা হচ্ছে না। রাজ্যের পরিকল্পনার কথা শুনে সন্তুষ্ঠ হয় আদালত। আর এরপরেই রাজ্যের সিদ্ধান্তকেই বহাল রাখে কলকাতা হাইকোর্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+