মুর্শিদাবাদে গুলিবিদ্ধ স্কুল পড়ুয়া! তদন্তে পুলিশ

শরিকি বিবাদের জেরে গুলিবিদ্ধ নবম শ্রেণির এক পড়ুয়া। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভরতপুরে।

শরিকি বিবাদের জেরে গুলিবিদ্ধ নবম শ্রেণির এক পড়ুয়া। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভরতপুরে। জমির কাটা ধান রাখা নিয়ে সংঘর্ষ হয়। পলাশ পাল নামে ওই ছাত্রকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার তদন্ত পরিবারের সঙ্গে কথা বলছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ চলছে।

মুর্শিদাবাদে গুলিবিদ্ধ স্কুল পড়ুয়া! তদন্তে পুলিশ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভরতপুরে কাটা ধান রাখা নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাল চলছিল। শনিবার সকালে ফের বচসা শুরু হয়। বচসা গড়ায় হাতাহাতিতে। এই সময়ই গুলির শব্দ পাওয়া যায় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে কে গুলি চালিয়েছে, এখনও তা জানা যায়নি। ঘটনাস্থলে হাজির ছিলেন আহত পলাশ পালের পরিবারের একাধিক সদস্য।

পলাশকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা গুলি লাগার কথা নিশ্চিত করেন বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+