ফেসবুকে সুইসাইড নোট লিখে আত্মঘাতী স্কুল ছাত্রী, গ্রেফতার প্রেমিক

‘আমার সঙ্গে আর তোকে কথা বলতে হবে না। আমি চললাম। তোর থেকে অনেক দূরে। তোর জন্যই আমাকে চলে যেতে হল। ভালো থাকিস।’

কলকাতা, ৬ ডিসেম্বর : প্রেমিকের সঙ্গে কথা বন্ধ। অনেক অভিমান নিয়ে ফেসবুকে সুইসাইড নোট লিখে আত্মঘাতী হল এক স্কুল ছাত্রী। সোমবার রাতে ওই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মুর্শিদাবাদের বহরমপুরে মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে।

মেয়ের দেহ যখন সিলিং ফ্যান থেকে ঝুলছে, বিছানার উপরে ল্যাপটপে ভেসে রয়েছে প্রেমিক শুভদীপ কর্মকারকে পাঠানো তার ফেসবুক পোস্টটি। 'আমার সঙ্গে আর তোকে কথা বলতে হবে না। আমি চললাম। তোর থেকে অনেক দূরে। তোর জন্যই আমাকে চলে যেতে হল। ভালো থাকিস।' এরপর ছাত্রীর প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে তোলা হয়।

ফেসবুকে সুইসাইড নোট লিখে আত্মঘাতী স্কুল ছাত্রী, গ্রেফতার প্রেমিক

বহরমপুর মণীন্দ্রনগর গার্লস স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী। ওই ছাত্রীর মা-বাবা সোমবার বাড়ি ছিলেন না। রাতে বাড়ি ফিরে দেখেন সব শেষ হয়ে গিয়েছে। দিন কয়েক ধরেই মেয়ে মন মরা হয়েছিল। তখন বুঝতে পারেননি কী হয়েছে। এদিন ওই ফেসবুক পোস্ট দেখে বাবা-মা বুঝতে পারলেন মেয়ে শুভদীপের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল।

পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, ফেসবুক পেজ অনুযায়ী ওদের মাস তিনেকের সম্পর্ক। বেশ কিছুদিন ধরে দুজনের মধ্যে মন কষাকষি চলছিল। রবিবার বিকেলে শেষ দেখা হয়েছিল দু'জনের। সেদিন থেকেই চূড়ান্ত হতাশা নিয়ে কাটাচ্ছিল সে। কিন্তু নিজের কষ্টের কথা কাউকে জানতে দেয়নি। গতকাল পড়তে বসবে বলে ছোটো বোনকে ঘর থেকে বাইরে বের করে দিয়ে শাড়ির ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই ছাত্রী। বিছানার উপরে ল্যাপটপ খোলা রেখেই বাবা-মা-বোন ও শুভদীপের থেকে অনেক দূরে চলে যায় সে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+