স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে মৃত্যু দশম শ্রেণির ছাত্রীর

স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দশম শ্রেণীর এক ছাত্রীর। বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তমান্না ফিরদৌসী নামের এই কিশোরীর।

স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দশম শ্রেণীর এক ছাত্রীর। বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তমান্না ফিরদৌসী নামের এই কিশোরীর। চিকিৎসার গাফিলতির কারণে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করে ওই বেসরকারি হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায় তমান্নার বাড়ির লোকজন। বহরমপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে মৃত্যু দশম শ্রেণির ছাত্রীর

গত কয়েক দিন ধরে জ্বরে ভুগছিল তামান্না। চিকিৎসা করতে গিয়ে দেখা যায় যে সে স্ক্রাব টাইফাসে আক্রান্ত। বুধবার তাকে ওই বেসরকারি হাসপাতালের আইসিইউতে রাখা হয়। বৃহস্পতিবার সকালে তার পরিবারের সদস্যদের জানানো হয় যে মারা গিয়েছে। তারপর চিকিৎসার গাফিলতির অভিযোগ তোলা হয় তার পরিবারের পক্ষ থেকে।

এর আগেও এই জেলাতেই এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুজনের। তমান্নার মৃত্যু এই জেলার তৃতীয় ঘটনা।
এই রাজ্যে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলা সহ অন্যান্য জেলাতেও এই রোগের প্রকোপ দেখা দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+