Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাংলায় পিপিপি মডেল স্কুল নিয়ে খসড়া নীতি তৈরি! মোদীর পথেই হাঁটছেন মমতা, উঠছে অভিযোগ

বিরোধীদের প্রতিবাদের মধ্যেই পশ্চিমবঙ্গে (West Bengal) পিপিপি (PPP) মডেলে স্কুল (School) চালাতে খসড়া তৈরি করে ফেলেছে স্কুল শিক্ষা দফতর। এরপর তা চূড়ান্ত করে মন্ত্রিসভার সামনে রাখা হবে। স্কুল শিক্ষা দফতরের খসড়া নীতিত

বিরোধীদের প্রতিবাদের মধ্যেই পশ্চিমবঙ্গে (West Bengal) পিপিপি (PPP) মডেলে স্কুল (School) চালাতে খসড়া তৈরি করে ফেলেছে স্কুল শিক্ষা দফতর। এরপর তা চূড়ান্ত করে মন্ত্রিসভার সামনে রাখা হবে। স্কুল শিক্ষা দফতরের খসড়া নীতিতে বেশ কিছু সম্ভাব্য পদক্ষেপের কথা উল্লেখ করা হয়েছে।

কী রয়েছে খসড়ায়

কী রয়েছে খসড়ায়

সূত্রের খবর অনুযায়ী, সরকারি স্কুলের জমি, বাড়ি, পরিকাঠামো ব্যবহারের অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে ওই খসড়ায়। এছাড়াও বেসরকারি সংস্থা স্কুল ভবন তৈরির পাশাপাশি পরিকাঠামো তৈরিতে অর্থ ব্যয় করবে। যদি সরকার নীতি বদল করে, তাহলে বলা যেতেই পারে সরকারি স্কুলগুলির যে পরিকাঠামো রয়েছে, সেখানে এবার বেসরকারি সংস্থা কিংবা কোনও ব্যক্তির লগ্নির সুযোগ খুলে দেওয়া হচ্ছে।

থাকতে পারে নিলামের ব্যবস্থাও

থাকতে পারে নিলামের ব্যবস্থাও

এখনও কিছু চূড়ান্ত না হলেও, খসড়ায় সরকারি স্কুলগুলিতে শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মী নিয়োগের ব্যবস্থা বেসরকারি লগ্নিকারীর হাতে দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি পড়াশোনার খরচ এবং অন্য খরচ ধরে স্কুলের ফি ঠিক করা হবে। নিলাম প্রক্রিয়ার মাধ্যমে স্কুল শিক্ষার কিছু অংশ বেসরকারি হাতে তুলে দেওয়ারও চিন্তা ভাবনার কথা জানা গিয়েছে। তবে শিক্ষাবিদদের একটা বড় অংশ বলছেন, যদি এই খসড়ায় সরকার মত দেয় এতে শিক্ষায় খরচ বাড়বে। আরও ব্যয়বহুল হয়ে পড়বে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা। তবে পুরো বিষয়টিই এখনও পর্যন্ত সংবাদ মাধ্যমেই রয়েছে। এব্যাপারে সরকার চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেয়নি।

শিক্ষক সংগঠনগুলির প্রতিবাদ

শিক্ষক সংগঠনগুলির প্রতিবাদ

বিভিন্ন শিক্ষক সংগঠনগুলির তরফে সরকারি স্কুল বেসরকারিকরণের তীব্র প্রতিবাদ করা হয়েছে। তারা বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শিক্ষাকে বেসরকারিকরণের দিকে ঠেলে দিচ্ছে। শিক্ষা ব্যবস্থা সাধারণ মানুষ, গরিব মানুষ এবং প্রান্তিক মানুষের হাতের বাইরে চলে যাবে। সাধারণভাবে বিনা পয়সায় সরকারি স্কুলে যে শিক্ষা পাওয়া যেত, তা এবার অর্থ দিয়ে কিনতে হবে। তারা আরও বলছে, খসড়া খসড়াই থেকে যাবে। কেননা যেখানে রাজ্যের বেশিরভাগ ছাত্রছাত্রীরা সরকারি শিক্ষা ব্যবস্থার ওপরে নির্ভর করে, সেখানে সরকারের এই ধরনের পদক্ষেপ কখনই সাধারণ মানুষ মেনে নেবেন না।

মোদীর পথেই মমতা

মোদীর পথেই মমতা

সরকার বিরোধী বিভিন্ন গণ সংগঠনের তরফে বলা হচ্ছে, এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মুখে জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করলেও, এবার তারাও সেই পথ অনুসরণ করতে যাচ্ছে। কেননা সরকারের এই খসড়া পুরোটাই জাতীয় শিক্ষানীতিকে অনুসরণ করেই করা হয়েছে। অভিযোগ, পিপিপি মডেলে শিক্ষা প্রতিষ্ঠান চালানোর চিন্তা ভাবনার অর্থ হল শিক্ষা থেকে হাত গুটিতে নিয়ে চাইছে সরকার। শিক্ষাবিদদের অনেকেই বলছেন, সরকারি স্কুলগুলির অনেকগুলিই দানের জমির ওপরে গড়ে উঠেছে। এবার তা বেসরকারি মালিকদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+