শিলিগুড়িতে স্কুলবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ জন পড়ুয়া

শিলিগুড়ি, ২৩ অগাস্ট : কলকাতার নিউটাউনের পর শিলিগুড়ি, ফের দুর্ঘটনার কবলে পড়ল স্কুলবাস। মঙ্গলবার শিলিগুড়ির একটি বেসরকারি স্কুলের বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জন স্কুল ছাত্রের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ৬ জন ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনার পর থেকে স্কুল বাসটির চালক পলাতক।

উল্লেখ্য গতকাল কলকাতার নিউটাউনেও একটি স্কুল বাস দুর্ঘটনার কবলে পড়েছিল। গতকাল সকাল ৮ টা নাগাদ নিউটাউন মোড়ের কাছে স্কুলবাস ও ট্রাকের সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১৮ জন স্কুল পড়ুয়া আহত হয়েছিল। ট্রাকের চালক এবং খালাসিও এই ঘটনায় গুরুতর আহত হয়েছিল। পরে পুলিশ ট্রাকটিকে আটক করে।

শিলিগুড়িতে স্কুলবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ জন পড়ুয়া

একের পর এক স্কুল বাসের দুর্ঘটনার খবর সামনে আশায় অনেক অবিভাবকই চিন্তিত। পুলিশের দাবি বেশির ভাগ সময়েই চালকের বেপরোয়া ভাবে গাড়ি চালানোর জন্যই দুর্ঘটনাগুলি ঘটে চলেছে।

গত সপ্তাহতেও রাজারহাট আনন্দপুর মোড়ের কাছে বেপরোয়াভাবে ট্রাফিক আইন ভেঙে এক স্কুল বাসের চালক রাস্তা পারাপার করতে গেলে দুর্ঘটনার কবলে পড়েছিল স্কুলবাস। তবে বাসের মধ্যে আটকে থাকা পড়ুয়াদের পুলিশ অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+