গভীর নিম্নচাপের প্রভাব, বিক্ষিপ্ত বৃষ্টি চলবে আরও ২ দিন
কালীপুজোর সারাদিনই বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। ভাইফোঁটার দিনও বৃষ্টির সম্ভাবনা আছে। তবে এরপর থেকে আবহাওয়া স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে।
কালীপুজোর সারাদিনই বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। ভাইফোঁটার দিনও বৃষ্টির সম্ভাবনা আছে। তবে এরপর থেকে আবহাওয়া স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সেটি ক্রমশ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। দক্ষিণ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে এর প্রত্যক্ষ প্রভাব পড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে পরোক্ষ প্রভাবে উপকূলবর্তী পশ্চিমবঙ্গ অর্থাৎ দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
সোমবার সরকারি ভাবে বর্ষা বিদায় নিলেও, নিম্নচাপের পরোক্ষ প্রভাব পড়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। মাঝে মধ্যেই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। তবে প্রবল বৃষ্টির কোনও সতর্কবার্তা নেই।
বর্ষা বিদায় নিলেও আপাতত শীতের অনুভূতি মিলবে না। ভোরের তাপমাত্রা কিছুটা নামলেও দিনের তাপমাত্রা একই থাকছে। ফলে গরম অনুভূত হচ্ছেই। এই তাপমাত্রা থেকে রেহাই পেতে এখনও বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে।












Click it and Unblock the Notifications