দু’দিনের প্রচণ্ড দাবদাহের পর হালকা বৃষ্টি দক্ষিণবঙ্গে, আজ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা
দু’দিনের প্রচণ্ড দাবদাহের পর বৃহস্পতিবারের বিকেলে হালকা বৃষ্টিতে প্রাণ জুড়িয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার। সেই বৃষ্টির প্রভাব প্রশান্ত করেছে কলকাতা ও শহরতলির জেলাগুলিকেও।
কলকাতা, ২৮ এপ্রিল : দু'দিনের প্রচণ্ড দাবদাহের পর বৃহস্পতিবারের বিকেলে হালকা বৃষ্টিতে প্রাণ জুড়িয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার। সেই বৃষ্টির প্রভাব প্রশান্ত করেছে কলকাতা ও শহরতলির জেলাগুলিকেও। সেই আমেজ শুক্রবার সকালেও বর্তমান। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম বাড়বে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস কলকাতায় আজ বিকেলে বৃষ্টি হতে পারে।
বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। গরম প্রচণ্ড রোদের দাপট থেকে সাময়িক স্বস্তি মিলবে। বৃষ্টি হলেও এখনই গরম কমার কোনও লক্ষণ নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তর-পশ্চিম ভারত থেকে গরম হাওয়া ঢুকছে এ রাজ্যে। সেই গরম হাওয়ার দাপটে অস্বস্তি বাড়তেই থাকবে। তবে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই। আপাতত স্বাভাবিক থাকবে তাপমাত্রা।

বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে হঠাৎ মেঘ কালো করে বৃষ্টি নামে। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। ১০ থেকে ১৫ মিনিট ঝোড়ো হাওয়া বয়েছে। তারপরই নামে বৃষ্টি। সেই বৃষ্টিতে আপাতত স্বস্তি আসে। আবহাওয়া শীতল হয়ে যায়। রাতের তাপমাত্রাও একলাফে অনেকটা কমিয়ে দেয় এই বৃষ্টি। শুক্রবার সকালেও আকাশ ছিল হালকা মেঘলা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ কেটে রোদ দেখা দেয়। তেজ বাড়াতে থাকে সূর্য।












Click it and Unblock the Notifications