অপেক্ষার অবসান! পুজোয় কেমন আবহাওয়া, জানাল হাওয়া অফিস

আগামী কয়েকদিনে উত্তর ও দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে। এমনটাই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। জানা গিয়েছে, অন্ধ্র ও তামিলনাড়ুতে বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া দুটি নিম্নচাপ এবং পঞ্জাব থেকে অসম হয়ে নাগাল

আগামী কয়েকদিনে উত্তর ও দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে। এমনটাই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। জানা গিয়েছে, অন্ধ্র ও তামিলনাড়ুতে বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া দুটি নিম্নচাপ এবং পঞ্জাব থেকে অসম হয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত হওয়া নিম্নচাপ অক্ষরেখা দুর্বল হয়ে গিয়েছে। ফলে বৃষ্টির পরিমাণ কমেছে।

ভারী বৃষ্টির সম্ভাবনা নেই

ভারী বৃষ্টির সম্ভাবনা নেই

এখনও পর্যন্ত বর্ষা যায়নি। তাই বৃষ্টি হতে পারে পুজোয়। পঞ্চমী পর্যন্ত আবহাওয়া ভাল থাকলেও, ষষ্ঠী থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর নবমী-দশমীতে গিয়ে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

আপাতত উত্তরবঙ্গে সেরকম কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। পুজোতেও একই পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা।

 দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। তবে মাঝে মধ্যে কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+