দ্বিতীয়াতেও SBSTC বাস সংকট, আন্দোলনে অনড় অস্থায়ী কর্মীরা, কড়া বার্তা পরিবহণ মন্ত্রীর
দ্বিতীয়াতেও SBSTC বাস সংকট, আন্দোলনে অনড় অস্থায়ী কর্মীরা, কড়া বার্তা পরিবহণ মন্ত্রীর
দ্বিতীয়ার দিনেও এসবিএসটিসি বাস সংকট। এখনও আন্দোলনে অনড় এসবিএসটিসির অস্থায়ী কর্মীরা। এদিকে গতকালই রাজ্যের পরিবহণমন্ত্রী তাঁদের ২৬ দিন কাজের দাবি মেনে নিয়ে বলেছিলেন আন্দোলন প্রত্যাহার করতে। কিন্তু তারপরে িনজেদের দাবিতে অনড় থেকে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন তাঁরা।

সাতদিন পার হয়ে গেল। এখনও জারি রয়েছে এসবিএসটিসির অস্থায়ী কর্মীদের ধর্মঘট। তার জেরে একাধিক রুটে আজও বাস অমিল। ধর্মতলা, দিঘা, দুর্গাপুর, বর্ধমান, সিউরি, বাঁকুড়া, পুরুলিয়ার মতো এসবিএসটিসি-র ডিপোগুলিতে অস্থায়ী কর্মীরা কাজে যোগ দেননি৷ করুনাময়ীতেও একই দশা। অন্যদিকে জেলা শহরগুলির বাস ডিপোতেও বাস ধর্মঘটে অস্থায়ী কর্মীরা যার জেরে আজও চুড়ান্ত দুর্ভোগে পড়েছেন তাঁরা।
এদিকে গতকাল মুখ্যমন্ত্রীর নির্দেশে এসবিএসটিসির বাসকর্মীদের অভিযোগ এবং দাবি দাওয়া িনয়ে কথা বলেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি কর্মীদের ২৬ দিন কাজের দাবি মেনে নিয়ে বলেছিলেন পুজোর পরে বাকি বিষয় নিয়ে তিনি আলোচনা করবেন। এদিকে আন্দোলনকারীরা পরিবহণমন্ত্রীর িলখিত প্রতিশ্রুতি দাবি করেছেন। গতকাল রাজ্যের পরিবহণ মন্ত্রী বলেছিলেন পুজোর আগে যাত্রী দুর্ভোগের কথা মাথায় রেখে তাঁরা যেন অবিলম্বে বাস পরিষেবা চালু করেন। তার পরে সেই সম্ভাবনা তৈরি হয়েছিল।
কিন্তু তারপরেই যাত্রীরা আশা করেছিলেন আজ থেকে হয়তো বাস পরিষেবা স্বাভাবিক হবে। সেই সময় একাধিক বাসস্ট্যান্ডে যাত্রীরা ভিড় করতে শুরু করেছিলেন। কিন্তু মঙ্গলবারে সেই একই ছবি ধরা পড়েছে সব বাস ডিপোতে। সকাল থেকে প্রায় কোনও বাস চলছে না। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে পুজোর মুখে আরও সংকট বাড়ছে। এই িনয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যের পরিবহণমন্ত্রী। তিনি রীতিমত হুঁশিয়ারি দিয়ে বলেছেন এই ভাবে বাস পরিষেবা বন্ধ করলে আইনত পদক্ষেপ করতে হবে রাজ্য সরকারকে।












Click it and Unblock the Notifications