বুথ দখল করতে এলে বুকে গুলি করুন, লোকসভার আগে বেলাগাম সায়ন্তন বসু

ভোট প্রচারে এসে বুকে গুলি করার নিদান দিলেন বিজেপি প্রার্থী সায়ন্তন বসু। বসিরহাটে পা রেখে প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে সায়ন্তন বসু আধাসেনাদের উদ্দেশ্যে বলেন, বুথ দখল করতে এলে বুকে গুলি করুন।

ভোট প্রচারে এসে বুকে গুলি করার নিদান দিলেন বিজেপি প্রার্থী সায়ন্তন বসু। বসিরহাটে পা রেখে প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু আধাসেনাদের উদ্দেশ্যে বসেন, বুথ দখল করতে এলে বুকে গুলি করুন। লোকসভা ভোটের আগে বিজেপি নেতার এই বেলাগাম কথাবার্তায় স্বভাবতই ব্যাকফুটে বিজেপি।

বুথদখল করতে এলে বুকে গুলি করুন, বেলাগাম সায়ন্তন

বসিরহাটে বিজেপি প্রার্থী সায়ন্তন বসু বাইক মিছিলের পর এক নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন। তিনি বলেন, কেউ ভোট লুঠ করতে আসলে গুলি চালান। বুক লক্ষ্য করে গুলি করুন। আধা সেনাদের এই বার্তা দেওয়ার পাশাপাশি তিনি নেতা-কর্মীদেরও নিদান দেন। বলেন, কেউ মার খেয়ে ঘরে ফিরে যাবেন না। মার খেলে পাল্টা মার দিয়ে আসবেন। সেজন্য বঁটি-কাঠারিতে ধার দিয়ে রাখার পরামর্শ দেন তিনি।

তিনি বলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের নির্দেশে এখানে প্রার্থী হয়েছি। এখানে কেউ ভোটের দিন বেয়াদপি করলে, নোংরামি করলে ছেড়ে কথা বলব না। সিআরপিএফকে বলব যারা রিগিং করতে আসবে, তাদের লক্ষ্য করে গুলি চালান। যারা ভোটের আগে সন্ত্রাস করবে তাদের লিস্ট সর্বভারতীয় নেতার কাছে আমরা পৌঁছে দিয়েছি।

তিনি এদিন পুলিশকেও হুমকি দিয়ে বসেন। আধা সেনাকে উদ্দেশ্যে করে তিনি বলেন, থানার বাইরে বের হতে দেবেন না পুলিশকে। পুলিশকে আটকে রাখুন থানার ভিতরেই। সিআরপিএফ-বিএসএফকে ভোটের দিন দাপিয়ে বেড়ানোর পরামর্শ দেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+