মাওবাদীদের সঙ্গে যোগসাজসেই হামলা! মহাভারতে শ্রীকৃষ্ণের বিশেষ আচরণের উল্লেখ করে হুঁশিয়ারি সায়ন্তনের

বিজেপি নেতাদের হামলার পিছনে তৃণমূলের সঙ্গে যুক্ত হয়েছে মাওবাদীরা। ঝাড়গ্রামে গিয়ে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন রাজ্য বিজেপির নেতা সায়ন্তন বসু। যাঁরা বিজেপি কর্মীদের খুন করছে, তাদের বিরুদ্ধে মামলা

বিজেপি নেতাদের হামলার পিছনে তৃণমূলের সঙ্গে যুক্ত হয়েছে মাওবাদীরা। ঝাড়গ্রামে গিয়ে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন রাজ্য বিজেপির নেতা সায়ন্তন বসু। যাঁরা বিজেপি কর্মীদের খুন করছে, তাদের বিরুদ্ধে মামলা না হওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন এই বিজেপি নেতা।

মাওবাদী-তৃণমূল যোগের অভিযোগ

মাওবাদী-তৃণমূল যোগের অভিযোগ

ঝাড়গ্রামে গিয়ে বিজেপি নেতা সায়ন্তন বসুর দাবি, বিজেপি নেতাদের ওপর হামলার পিছনে রয়েছে তৃণমূল ও মাওবাদীরা। রাজ্যের গোয়েন্দাদের কাছেও এই রিপোর্ট রয়েছে, দাবি করেছেন তিনি।

আচরণ হবে শ্রীকৃষ্ণের সঙ্গে শিশুপালের আচরণের মতো

আচরণ হবে শ্রীকৃষ্ণের সঙ্গে শিশুপালের আচরণের মতো

সায়ন্তন বসুর হুঁশিয়ারি বিজেপি নেতা-কর্মীদের ওপর কোনও হিংসাত্মক হামলা হলে, শ্রীকৃষ্ণ শিশুপালের সঙ্গে যা করেছিলেন, বিজেপিও তাই করবে।

অভিযুক্তদের বিরুদ্ধে মামলা না হওয়ায় ক্ষোভ

অভিযুক্তদের বিরুদ্ধে মামলা না হওয়ায় ক্ষোভ

দাঁতনে দলীয় কর্মসূচিতে গিয়ে থানা জ্বানিয়ে দেওয়ার হুমকি দেওয়ায় সায়ন্তন বসুর বিরুদ্ধে ৫০৫, ৫০৬ ও ১২০ বি ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। এব্যাপারে সায়ন্তন বসু বলেন, যারা বিজেপি কর্মীদের খুন করছে, তাঁকে(সায়ন্তন) জ্বালিয়ে মারবে বলছে, তাদের বিরুদ্ধে কোনও মামলা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

অনুব্রত 'ভোঁদড়', শ্যামল সাঁতরা 'হ্যাফপ্যান্ট' মন্ত্রী

অনুব্রত 'ভোঁদড়', শ্যামল সাঁতরা 'হ্যাফপ্যান্ট' মন্ত্রী

শাসকদলকে পাল্টা মারের হুঁশিয়ারি দিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খান। বিষ্ণুপুরে দলীয় কর্মসূচিতে মন্ত্রী শ্যামল সাঁতরাকে হাফপ্যান্ট মন্ত্রী এবং বর্ধমানে দলীয় কর্মসূচিতে দিয়ে অনুব্রত মণ্ডলকে ভোঁদড় বলে সম্বোধন করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+