নকশার গাফিলতিতেই হুড়মুড়ুিয়ে ভেঙে পড়ে ব্রিজ! দায় কার, ব্যাখ্যা সায়ন্তনের
নকশার গাফিলতিতে ফারাক্কা ব্রিজের একাংশ ভেঙে পড়েছে। সোমবার বিজেপির রাজ্য সদর দফতরে এমনটাই জানান বিজেপি নেতা সায়ন্তন বসু। তিনি বলেন মাত্র একবছর হল ফারাক্কা ব্রিজ নির্মাণ হচ্ছিল।
নকশার গাফিলতিতে ফারাক্কা ব্রিজের একাংশ ভেঙে পড়েছে। সোমবার বিজেপির রাজ্য সদর দফতরে এমনটাই জানান বিজেপি নেতা সায়ন্তন বসু। তিনি বলেন মাত্র একবছর হল ফারাক্কা ব্রিজ নির্মাণ হচ্ছিল। কোথাও কোন ভুল নকশার জন্য ব্রিজের একটি অংশ ভেঙে পড়েছে। যদিও তা দূর্ভাগ্যজনক বলে মন্তব্য করলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।

তিনি আরও জানান পোস্তা ব্রিজ ভাঙার পিছনে কাটমানির প্রশ্ন ছিল। মাঝেরহাট সেতুর ভাঙার পিছনে রাজ্য পূর্ত দফতরের তদারকি দায়ী ছিল। কিন্তুু ফারাক্কা ব্রিজ ভাঙার পিছনে এমন কোন তত্ব উঠে আসেনি। হয়তো ব্রিজ তৈরির সময় নকশায় কোনও ভুল ছিল। তদন্তে সবটাই উঠে আসবে।
দোষ প্রমাণিত হলে কাউকেই কেন্দ্রীয় সরকার বেয়াত করবে না বলে জানান বিজেপি নেতা সায়ন্তন বসু। তিনি রাজ্য সরকারকে আরও কটাক্ষ করে বলেন রাজ্যের ব্রিজ ভাঙলে দোষীরা শাস্তি পায় না। পোস্তা থেকে মাঝেরহাট ব্রিজ ভাঙা-কাণ্ডে কেউ শাস্তি পায়নি। তাই রাজ্যের শাসক দলের ফারাক্কা ব্রিজ ভাঙার প্রসঙ্গ নিয়ে কথা না বলাই ভালো বলে জানান সায়ন্তন বসু।












Click it and Unblock the Notifications