মমতার দলে গোলকিপারের আকাল! ২১-এর বিধানসভায় ক'গোল দেবে বিজেপি, স্পষ্ট করলেন সায়ন্তন
রাজনৈতিক বিরোধীদের চড়া ভাষায় আক্রমণ করে থাকেন বিজেপি নেতা সায়ন্তন বসু। বর্তমানে এনআরসি নিয়ে তৃণমূলের আক্রমণকে আমল দিতে রাজি নন তিনি।
রাজনৈতিক বিরোধীদের চড়া ভাষায় আক্রমণ করে থাকেন বিজেপি নেতা সায়ন্তন বসু। বর্তমানে এনআরসি নিয়ে তৃণমূলের আক্রমণকে আমল দিতে রাজি নন তিনি। বলেছেন, এনআরসি থেকে কোনও হিন্দুর নামই বাদ যাবে না। তবে বাংলাদেশ থেকে যেসব মুসলিম এসেছেন, তাদের নাম বাদ যাবে। সূত্রের খবর অনুযায়ীয় দলীয় কর্মসূচিতে আলিপুরদুয়ারে গিয়ে এমনটাই বলেছেন সায়ন্তন বসু।

আশ্বস্ত করলেন সায়ন্তন
এনআরসি নিয়ে তৃণমূলের যুক্তিকে খণ্ডন করে পাল্টা তত্ত্ব দিলেন সায়ন্তন বসু। আলিপুরদুয়ারে তিনি আশ্বস্ত করে বলেছেন, হিন্দুদের কারও কোনও ক্ষতি হবে না। তিনি মঙ্গলগ্রহ থেকেই আসু,
কিংবা বাংলাদেশ কিংবা আফগানিস্তান থেকে, একজন হিন্দুর নাম বাদ যাবে না। তবে বাংলাদেশ থেকে আসা মুসলিমদের নাম এনআরসিতে রাখা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
বিশেষজ্ঞ মহলের একাংশের মত, বারবার অসমের এনআরসি থেকে ১৯ লক্ষ মানুষের নাম বাদ যাওয়ার প্রসঙ্গ উঠে আসছে। যাঁদের মধ্যে ১৩ লক্ষই হিন্দু। বিরোধীরা বিশেষ করে তৃণমূল এই তথ্যই
তুলে ধরছে। তাই মঙ্গল গ্রহের কথা বলে জনগণকে আশ্বস্ত করতে চাইলেন সায়ন্তন বসু।

'বিধানসভায় জিতব ৫-০ গোলে'
আলিপুরদুয়ারে দলীয় কর্মসূচিতে তিনি বলেন, বিজেপি লোকসভায় আলিপুরদুয়ারে জয় পেয়েছে। বিধানসভা নির্বাচনেও ভাল ফল করবে। এই লোকসভা এলাকায় ৫ টি আসনেই বিজেপি জয় পাবে
বলে দাবি করেন তিনি। সায়ন্তন বসু বলেন, বিজেপি ৫-০ গোলে জিতবে। কেননা তৃণমূলের হাতে ভাল গোলকিপারই নেই। তবে তৃণমূলের পাল্টা চ্যালেঞ্জ যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী
রয়েছন, ততদিন রাজ্যে এনআরসি চালু করতে পারবে না বিজেপি।

বন্ধ চাবাগান নিয়ে রাজ্যকে আক্রমণ
চা শ্রমিকদের ন্যূনতম মজুরি এবং বন্ধ চা বাগান নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেছেন তিনি। এর পুরো দায় তিনি চাপিয়েছেন রাজ্যে ঘাড়ে। তিনি বলেন, কেন্দ্র প্যাকেজ দিতে পারে, পরামর্শ দিতে পারে, কিন্তু ন্যূনতম মজুরি এবং বন্ধ চা বাগান অধিগ্রহণের সিদ্ধান্ত রাজ্যকেই কার্যকর করতে হবে।












Click it and Unblock the Notifications