২০২৪-এ বড় খেলা হবে, দায়িত্ব পাওয়ার পরে প্রথম দিন অফিসে গিয়েই সক্রিয় সায়নী
২০২৪-এ বড় খেলা হবে, দায়িত্ব পাওয়ার পরে প্রথম দিন অফিসে গিয়েই সক্রিয় সায়নী
নির্বাচন কেটে গিয়েছে। বিজেপিকে (bjp) পর্যুদস্ত করে খেলায় জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস (trinamool congress)। কিন্তু বড় খেলা যে অপেক্ষা করছেন ২০২৪-এ। এদিন সেই কথাই উল্লেখ করলেন যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ (sayani ghosh)। আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, দু-এরদিনেক মধ্যে সংগঠনের কাজ পুরোটাই বুঝে নেবেন।

দ্বিতীয়বারের জন্য তৃণমূল ভবনে
ভোট পর্বে একবারের জন্য তৃণমূল ভবনে গিয়েছিলেন সায়নী ঘোষ। আসানসোলে হেরে গেলেও, তৃণমূল সুপ্রিমো তাঁকে বড় দায়িত্ব দিয়েছেন। আর দায়িত্ব পাওয়ার পরে সোমবারে প্রথমবারের জন্য তৃণমূল ভবনে সায়নী ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া দায়িত্ব তিনি সবরকমভাবে পালনের চেষ্টা করবেন বলে জানিয়েছেন।

সাহায্য নেবেন অভিষেকের কাছ থেকে
দায়িত্ব পাওয়ার পরে প্রথমদিন তৃণমূল ভবনে কর্মীদের সঙ্গে আলাপ পর্ব সারেন সায়নী। আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন, দু-এরদিনের মধ্যেই সব কাজ বুঝে নেবেন। তিনি আরও বলেন, আসানসোলে তিনি সংগঠনের কাজটা করার চেষ্টা করেছিলেন। সেই কাজে সন্তুষ্ট হয়েই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বড় দায়িত্ব দিয়েছেন। তৃণমূল সুপ্রিমো তাঁকে জমিয়ে কাজ করতে বলেছেন। সায়নী জানিয়েছেন, সংগঠনের কাজে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাহায্যও নেবেন।

খেলা হবে, ২০২৪-এ খেলা হবে
২০২১-এর বিধানসভা ভোটে খেলা হবে স্লোগানে মাত করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই স্লোগানও কি ২০২৪-এ? সায়নী বলেছেন, ২০২৪-এ লড়াই নয়, খেলা হবে, ২০২৪-এ বড় খেলা হবে। তৃণমূলের তরফে যে ২০২৪-এর নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হয়েছে তা দিন কয়েক আগে টুইটার যুদ্ধেই প্রমাণিত। আর এদিন মমতা-অভিষেকের কাছের বলে পরিচিত সায়নীর মুখ থেকে পাওয়া সম্ভাব্য স্লোগান থেকেই তা পরিষ্কার হয়ে গিয়েছে।

অভিষেকের সঙ্গে বৈঠক
জানা গিয়েছেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন সায়নী ঘোষ। তাঁর থেকেই সব কাজ বুঝে নেবেন। প্রশ্নের উত্তরে সায়নী জানিয়েছেন, তিনি খুব তাড়াতাড়ি জেলার যুব সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবেন। সায়নী জানিয়েছেন, চ্যালেঞ্জ ছাড়া দীবনে এগনো যায় না। যাঁরা তাঁকে দায়িত্ব দিয়েছেন, তাঁরা জানেন কাকে কী দায়িত্ব দেওয়া যেতে পারে। তাঁর (সায়নী) কাছে এই দায়িত্বটা অনেক বড় একটা সুযোগ। তিনি নিজে দেড়শো শতাংশ দেবেন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কাজ করে যাবেন বলে জানিয়েছেন সায়নী ঘোষ।












Click it and Unblock the Notifications