কেকে'র মৃত্যুতে সিবিআই চেয়ে অমিত শাহকে চিঠি সৌমিত্রের, তুললেন একাধিক প্রশ্ন
কেকে'র মৃত্যুতে সিবিআই চেয়ে অমিত শাহকে চিঠি সৌমিত্রের, তুললেন একাধিক প্রশ্ন
কেকে'র মৃত্যুর কয়েক ঘন্টা কেটে গিয়েছে! কিন্তু মৃত্যু নিয়ে এখনও রাজনৈতিক তরজা থামছে না। মৃত্যু ঘিরে একের পর এক বিতর্ক। আর এই বিতর্কের মধ্যেই সিবিআই তদন্ত চাইলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। কেকে'র মৃত্যু নিয়ে একের পর এক গাফিলতির অভিযোগ তাঁর। আর এই অভিযোগকে সামনে রেখেই খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠিও দিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। যা নিয়ে নতুন করে বিতর্ক রাজ্য-রাজনীতিতে।

ছ’দফার প্রশ্ন তুলে অমিত শাহকে চিঠি
সৌমিত্র খাঁ আজ বৃহস্পতিবার অমিত শাহকে এই চিঠি দিয়েছেন। যেখানে ছয়টি প্রশ্ন তুলেছেন সাংসদ। তাঁর প্রশ্ন, কীভাবে নজরুল মঞ্চে সাত হাজার দর্শক ঢুকে পড়ল? যেখানে ক্যাপাসিটি মাত্র তিন হাজার। ঘটনাস্থলে কোনও পুলিশ ছিল কি? তা নিয়েও প্রশ্ন তুলেছেন সৌমিত্র খাঁ। এমনকি সঙ্গীতশিল্পীর ময়নাতদন্তের সময়ে হাসপাতালে তৃণমূল নেতারা কি করছিলেন তা নিয়েও শাহকে লেখা চিঠিতে প্রশ্ন তুলেছেন সৌমিত্র। এমনকি শুভেন্দু অধিকারী-সহ অন্য নেতাদের কেন হাসপাতালে যেতে দেওয়া হল না? পাশাপাশি এসি না চললে কীভাবে অনুষ্ঠানের অনুমতি দেওয়া হল? তা নিয়েও প্রশ্ন সৌমিত্রের।
|
চিঠি যথেষ্ট তাৎপর্যপূর্ণ
কেকে' র মৃত্যু'র পর থেকে একাধিক বিতর্ক সামনে এসেছে। ঘটনায় অব্যবস্থা নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের দিকেই আঙুল উঠেছে। পরিকাঠামো ছাড়াই কেকে'র অনুষ্ঠান করানো হয়েছে বলে অভিযোগ। এমনকি বারবার কেকে'র অনুরোধ স্বত্বেও লাইট নেমানো হয়নি বলেও অভিযোগ সামনে এসেছে। পুরো পরিস্থিতির জন্যে ইতিমধ্যে আওয়াজ তুলেছে এসএফআই। আর এই বিতর্কের মধ্যেই সিবিআই চেয়ে সৌমিত্র খাঁ'য়ের চিঠি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

শকুনের রাজনীতি
তবে সৌমিত্র খাঁয়ের এহেন চিঠি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। এই প্রসঙ্গে সুর চড়িয়েছেন কুণাল ঘোষ। তাঁর দাবি, ইচ্ছাকৃত ভাবে রাজনীতি করা হচ্ছে মৃত্যুকে নিয়ে। শকুনের রাজনীতি বলেও মন্তব্য কুণালের। একটা দুর্ভাগ্যজনক ঘটনা নিয়ে রাজনীতি করা হচ্ছে বলেও দাবি তৃণমূল মুখপাত্রের। পাশাপাশি সৌমিত্র চিঠি প্রসঙ্গে কথা বলতে গিয়ে শুভেন্দু অধিকারীকেও তীব্র আক্রমণ শানান কুণাল। এমনকি সমকামী বলেও আক্রমণ করেছেন তিনি। যা নিয়ে নয়া বিতর্ক শুরু হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিকমহল।

মুম্বইতে শেষকৃত্য সম্পন্ন
ভার্সোভা হিন্দু শশ্মানে শেষকৃত্য সম্পন্ন হল কেকে'র। কেকে'কে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে আসেন গীতিকার জাভেদ আখতার ও গায়ক-সঙ্গীতকার শঙ্কর মহাদেবন। এছাড়াও সঙ্গীতশিল্পীর শেষকৃত্যে যোগ দেন গায়ক রাহুল বৈদ্য। এছাড়াও ছিলেন বলিউডের একাধিক সঙ্গীত শিল্পী।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications