'সুখের সংসার' আর করা হল না সাংসদের! সুজাতাকে আইনি পথে বিচ্ছেদ দিতে আদালতে সৌমিত্র খাঁ

স্ত্রীয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পথে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। আর তা করতে আইনি পথে বিজেপি সাংসদ। আজ সোমবার সকালে আইনজীবীকে নিয়ে বাঁকুড়া জেলা আদালতে যান তিনি। সেখানে স্ত্রী সুজাতার বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা করেন বিষ্ণ

স্ত্রীয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পথে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। আর তা করতে আইনি পথে বিজেপি সাংসদ। আজ সোমবার সকালে আইনজীবীকে নিয়ে বাঁকুড়া জেলা আদালতে যান তিনি। সেখানে স্ত্রী সুজাতার বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা করেন বিষ্ণুপুর লোকসভার বিজেপি সাংসদ।

তবে বিবাহ বিচ্ছেদের মামলা করা হয়েছে বলে নিজেই জানিয়েছেন সৌমিত্র। দীর্ঘদিন ধরেই সৌমিত্র এবং সুজাতা আলাদা ভাবেই থাকেন। এবার আইনি পথেই বিবাহ বিচ্ছেদ হতে চলেছে তাঁদের। যদিও সুজাতা আগেই স্পষ্টতই বুঝিয়ে দিয়েছিলেন, সৌমিত্রের সঙ্গে দূরত্ব বাড়লেও, সম্মান কমেনি। তিনি জানিয়েছিলেন, রাজনীতি আর ব্যক্তিগত জীবন সম্পূর্ণ আলাদা। সেই কারণে তিনি বিচ্ছেদ নয়, সংসার করতেই চেয়েছিলেন।

স্ত্রী সুজাতাই ভরসা ছিল সৌমিত্রের

স্ত্রী সুজাতাই ভরসা ছিল সৌমিত্রের

২০১৯ লোকসভা নির্বাচন। বাঁকুড়াতে ঢুকতে নিষেধ ছিল। যদিও সৌমিত্রের হয়ে একা লড়াই করতে দেখা যায় স্ত্রী সুজাতা খাঁকে। প্রচার থেকে শুরু করে মিটিং-মিছিল করে কার্যত বাঁকুড়া লোকসভাতে সৌমিত্রের হয়ে ঝড় তুলে দেন সুজাতা। দেখা যায়, ওই কেন্দ্রে প্রচার না করেও ব্যাপক ভোটে জয় পান সৌমিত্র। সৌমিত্র জিতলে তাঁর স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ বিজেপির নেত্রী হয়ে ওঠেন। দলে কার্যত সবার নজর ছিল তাঁর উপরেই।

তৃণমূলে যোগ সুজাতার

তৃণমূলে যোগ সুজাতার

কিন্তু বিধানসভা নির্বাচনের আগে সৌমিত্রকে বড় ধাক্কা দেন সুজাতা। বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে তৃণমূলে যোগ দেন তিনি। কুণাল ঘোষের হাত ধরে শাসকদলের হাত শক্ত করেন সুজাতা। সময়টা ছিল ২০২০ সালের ডিসেম্বর মাসে। এই ঘটনায় কার্যত চমকে যান সৌমিত্র। তাঁকে না জানিয়েই এই কাজ করেছেন বলেও দাবি করেন সাংসদ। আর এরপর থেকে সৌমিত্রের সুখের সংসার ভাঙন। আর এজন্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ি করেন বিজেপি নেতা।

বিবাহ বিচ্ছেদের হুঁশিয়ারি দেন সাংসদ

বিবাহ বিচ্ছেদের হুঁশিয়ারি দেন সাংসদ

এই কাজের জন্যে বছরখানেক আগেই সুজাতাকে ডিভোর্স দেওয়ার হুঁশিয়ারি দেন সৌমিত্র খাঁ। এমনকি প্রকাশ্যে কান্নাকাটিও করতে দেখা যায় তাঁকে। বলেন, ''সুজাতা, খুব ভুল করলে। আর তুমি পদবিতে খাঁ লিখো না। শুধু মণ্ডল লিখো।'' শুধু তাই নয়, দুজনে আলাদা থাকাতেও শুরু করে দেন। কিন্তু আইনি ভাবে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়নি। এবার সে পথেই হাঁটতে শুরু করলেন বিজেপি সাংসদ। আদালতে সরকারি ভাবে মামলা ফাইল করলেন তিনি।

মামলার শুনানি হয়

মামলার শুনানি হয়

এই বিষয়ে যদিও এখনও কোনও বক্তব্য পাওয়া যায়নি সুজাতা খাঁয়ের। তবে মামলা ফাইল করার বিষয়টি জানিয়েছেন সৌমিত্র। আজ সোমবার বাঁকুড়া আদালতে এই মামলা ফাইল করা হয়েছে। খুব শিঘ্রই হয়তো শুনানি হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+