মৌসুমি যুব মোর্চার সাধারণ সম্পাদক, বিরোধিতা করায় তিন সদস্যকে রাস্তা দেখালেন সৌমিত্র খাঁ
মৌসুমি যুব মোর্চার সাধারণ সম্পাদক, বিরোধিতা করায় তিন সদস্যকে রাস্তা দেখালেন সৌমিত্র খাঁ
নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা পরিবর্তনের পর থেকে বিতর্ক যেন পিছু ছাড়ছে না বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ-র। মন্ত্রিসভায় জায়গা না পেয়ে ফেসবুক পোস্ট দিয়ে দলের যুব মোর্চার পদ ছেড়েছিলেন সৌমিত্র। যদিও রাজ্য বিজেপি তখনই জানিয়েছিল অফিসিয়ালি কোথাও কোনও চিঠি পাঠিয়ে পদছাড়ার কথা বলেননি সৌমিত্র। এবার দলে নিজের পছন্দের ব্যক্তিদের পদ দেওয়ার অভিযোগ উঠল বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতির বিরুদ্ধে।

কী নিয়ে বিতর্ক
সূত্রের খবর বৃহস্পতিবার বঙ্গ-বিজেপির যুব মোর্চার মিটিংয়ে মৌসুমি সাহা নামের এক সদস্যকে রাজ্যে যুব মোর্চার সাধারণ সম্পাদক করার কথা ঘোষণা করেন সৌমিত্র। এরপরই এই সিদ্ধান্তের বিরোদিতা শুরু হয়। যুবমোর্চার একাধিক সদস্য এ নিয়ে বিরোধিতা শুরু করে৷ তাদের বক্তব্য অল্প বয়স এবং দলে অল্পদিন হল সদস্যপদ পাওয়া মৌসুমির সাধারণ সম্পাদক হওয়া কখনোই সঠিক সিদ্ধান্ত নয়। দলে অনেক পুরনো কর্মী রয়েছেন এই সিদ্ধান্তে তাদের বঞ্চিত করা হল বল দাবি ওঠে।

কে কি বললেন!
সোশ্যাল মিডিয়াতে একটি whatsapp গ্রুপের কথপোকথনের স্ক্রিনশট ভাইরাল হয়। যেখানে গ্রুপের নাম দেখা যাচ্ছে 'BJYM West Bengal Official' এই গ্রুপে মৌসুমির পদ পাওয়ার প্রতিবাদ করে বনশ্রী মন্ডল লিখেছেন, 'আপনাকে অনেক সম্মান করি আমরা, সম্মানটা বজায় রাখার চেষ্টা করুন।'
ঝিলম ব্যানার্জি নামে আর একজন ওই গ্রুপে লেখেন, 'যুব মোর্চার মহিলাদের ক্ষেত্রে বছরের পর বছর একই ভুল হচ্ছে কেন? কারণ কি? যারা রক্ত ঘাম সময় শ্রম দিয়ে কাজ করছে তাদের বঞ্চিত করে নতুন কাউকে কোনও জায়গা থেকে তুলে এনে পদে বসিয়ে দেওয়া হচ্ছে বারবার। পুরনো মহিলাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে বারবার।'
তারপর বনশ্রী আবার লিখেছেন, 'টাকা গেলে টাকা কামিয়ে নেওয়া যায় কিন্তু সম্মান চলে গেলে সেটা কামানো অনেক কঠিন।'

এ কী করলেন সৌমিত্র!
এরপর ওই গ্রুপেই সৌমিত্র খাঁ সৃজন নামের একজনকে বলেছেন, 'সৃজন অ্যাডমিন করো তো' অর্থাৎ whatsapp গ্রুপটিতে তাঁকে অ্যাডমিন করতে বলেছেন সৌমিত্র খাঁ। এরপরই একটি নোটিফিকেশনে দেখা যাচ্ছে, 'সৌমিত্র খাঁ রিমুভ আরুশ' অর্থাৎ যুব মোর্চা পশ্চিমবঙ্গ অফিসিয়াল নামের ওই গ্রুপ থেকে আরুস নামের কাউকে বের করে দিচ্ছেন সৌমিত্র।

তিনজনকে গ্রুপ থেকে বাদ!
সূত্রের খবর শুধু আরুশ নন সঙ্গে আরও তিনজনকে ওই গ্রুপ থেকে বের করে দিয়েছেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি৷ এরপরই এই স্ক্রিণশটটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। এবং এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।












Click it and Unblock the Notifications