নিজের জেলাতে খাতাই খুলতে পারবে না শুভেন্দু! দিলীপকে তুলোধোনা, ভাইরাল ভিডিওতে বিস্ফোরক সৌমিত্র
সৌমিত্র খাঁ'কে নিয়ে বঙ্গ বিজেপির অস্বস্তি নতুন কিছু না। বিভিন্ন সময়ে তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট কিংবা বক্তব্যে অস্বস্তিতে পড়তে হয়েছে বঙ্গ বিজেপিকে। এমনকি কেন্দ্রের মন্ত্রী হতে না পেরে কার্যত বোমা ফাটান বিষ্ণুপুরের এই সাংস
সৌমিত্র খাঁ'কে নিয়ে বঙ্গ বিজেপির অস্বস্তি নতুন কিছু না। বিভিন্ন সময়ে তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট কিংবা বক্তব্যে অস্বস্তিতে পড়তে হয়েছে বঙ্গ বিজেপিকে। এমনকি কেন্দ্রের মন্ত্রী হতে না পেরে কার্যত বোমা ফাটান বিষ্ণুপুরের এই সাংসদ। এমনকি সবকিছুর জন্যে শুভেন্দু অধিকারীকে দায়ী করেন।
যদিও সেই বিতর্ক কিছুটা থামতেই ফের একবার সোস্যাল মিডিয়াতে ভাইরাল সৌমিত্র খাঁ। তাঁর একটি ফোনালাপ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া।

তিব্র আক্রমণ শানিয়েছেন সৌমিত্র
সোশ্যাল মিডিয়াতে যে অডিও ক্লিপটি ভাইরাল হয়েছে সেখানে একের পর এক বিস্ফোরক মন্তব্য করতে শোনা যাচ্ছে সৌমিত্র খাঁকে। সম্ভবত ঘনিষ্ঠ কোনও বিজেপি কর্মীর সঙ্গে কথা বলতে শোনা যাচ্ছে সাংসদকে। আর এই কথা বলার সময়ে পুরোটি রেকর্ড করা হয়। সেই ফোনালাপে বঙ্গ বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক অভিজগ তুলেছেন। শুধু তাই নয়, শুভেন্দু থেকে শুরু করে দিলীপ ঘোষকেও তিব্র আক্রমণ শানিয়েছেন সৌমিত্র।

মাত্র তিনটি আসন!
ভাইরাল হওয়া ফোনালাপে সৌমিত্রকে বলতে শোনা যাচ্ছে, আগামী লোকসভা নির্বাচনে বাংলাতে বড়সড় ধাক্কা খাবে বিজেপি। এমনকি তিনটি আসনও পাবে না তাঁরা। শুধু তাই নয়, নিশীথ কিংবা শুভেন্দু অধিকারী কেউই বিজেপিকে আসন জেতাতে পারবে না বলেও দাবি তাঁর। সৌমিত্রকে বলতে শোনা যাচ্ছে যে, 'পূর্ব মেদিনীপুর জেলায় একটি আসনও পাবে না বিজেপি।'' এই বিষয়েও বিশ্বস্ত বিজেপি নেতাকে যুক্তিও দেখিয়েছেন সাংসদ। তাঁর মতে, ''বিধানসভা ভোটের ফল প্রকাশের পর একদিনও শুভেন্দু রাস্তায় নামেননি।'' বিজেপি বিধায়কদের সঙ্গে করে শুধু ঘুরে বেড়াচ্ছেন।

দিলীপ ঘোষকেও আক্রমণ
ভাইরাল হওয়া ওই অডিও টেপে দিলীপ ঘোষকেও আক্রমণ করতে শোনা যাচ্ছে। সৌমিত্র খাঁ বলছেন, দিলীপ ঘোষও বাংলায় বিজেপিকে জেতাতে পারবে না। দিলীপ ঘোষ নিজের ওয়ার্ডেও হেরে বসে আছে। আর বড় বড় কথা বলছে। শুধু তাই নয়, উনি তো রাস্তাতেই নামেনি। শুধু তাই নয়, ভোটের পর ৮০ দিন হয়ে গেল জেলাতে কোনও কর্মীর পাশে নেই। কার্যত তুলোধোনা দিলীপকে। যদিও আগেও এক ফেসবুক লাইভে রাজ্য সভাপতিকে নজিরবিহীন আক্রমণ শানিয়েছিলেন সৌমিত্র। যা নিয়ে রীতিমত হুলস্থুল বেধে যায়। আর সেই বিতর্ক কাটতে না কাটতেই ফের একবার অস্বস্তি বাড়ালেন সৌমিত্র।
Recommended Video

হিন্দুদের মধ্যেই ভাগাভাগির ছক!
ওই ফোনালাপে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছেন সৌমিত্র। তাঁর অভিযোগ, ''বাংলার রাজনীতিতে হিন্দুদের মধ্যেও ভাগাভাগি করছে বিজেপি। তা বাংলার মানুষ গ্রহণ করেননি। শুধু তাই নয়, আগামী লোকসভা নির্বাচনে শান্তনু ছাড়া কোনও কেন্দ্রিয় মন্ত্রীই জিতবেন না বলেও দাবি সৌমিত্রের। আর নিশীথ ৫০ হাজার ভোটে হারবে।
এই ভিডিও সামনে আসার পর থেকেই চরম অস্বস্তিতে বঙ্গ শিবির। যদিও এই বিষয়ে সৌমিত্র খাঁয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন বন্ধ ছিল। যদিও ভাইরাল হওয়া ভিডিও পরিক্ষা করে দেখেনি ওয়ান ইন্ডিয়া বাংলা।












Click it and Unblock the Notifications