'তোর বাড়িতেও ছেলে মেয়ে আছে', সৌমিত্র খাঁ'য়ের অশালীন হুমকিতে অস্বস্তিতে বঙ্গ বিজেপি

সৌমিত্র খাঁ! বারবারই যিনি কিনা বিতর্কে জড়িয়েছেন। কখনও স্ত্রীকে নিয়ে তো কখনও বিতর্কিত মন্তব্য করে বঙ্গ বিজেপিকে অস্বস্তিতে ফেলেছেন। কিন্তু কোনও কিছুতেই তিনি যে থামতে রাজি নন তা ফের একবার বুঝিয়ে দিলেন বিষ্ণুপুরের সাংসদ। একেবারে পুলিশকে অশালীন আক্রমণ তাঁর।

আক মঙ্গলবার বাঁকুড়ার সোনামুখী থানার মানিকবাজারে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিক্ষোভে হাজির হন সৌমিত্র খাঁ! আর সেখানে প্রকাশ্যে মাইক হাতে সোনামুখী থানার আইসিকে হুমকি দিতে শোনা যায় তাঁকে। সৌমিত্র খাঁ বলেন, "আইসি অনেকদিন ধরে দাদাগিরি করছে আমি জানি। আইসি শুনে রাখ তোর বাপের ক্ষমতা নেই এখানে কিছু করার। তোর বাড়িতেও ছেলে মেয়ে আছে। ... এই গ্রাম বাংলার মা বোনেদের হুমকি দিবি। তোর ঘরে মা বোন নেই আইসি? তোরা নিজেদের ঘরের মা বোনেদের বিক্রি করিস বলে এখানের মা বোনেদের টাকা চুরি করবি"?

saumitra khan

এখানেই শেষ নয়, পুলিশ আধিকারিকের নামে এই ধরনের অশালীন মন্তব্য করার পাশাপাশি এদিন সৌমিত্র খাঁ প্রকাশ্যেই হুমকির সুরে বলেন, " আইসিকে আমরা হাইকোর্টে ডেকে পাঠাব। তারপর তার কী ব্যবস্থা করা যায় তা দেখব। রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ পদাধিকারী তথা সাংসদ সৌমিত্র খাঁয়ের এই বক্তব্য সামনে আসতেই সমালোচনায় সরব হয়েছে সব মহল।

কড়া ভাষায় সৌমিত্র খাঁয়ের এহেন বক্তব্যকে সমালোচনা করেছে তৃণমূল নেতৃত্ব।

এই কি বেটি বাঁচাও বেটি পড়াও এর নমুনা! বিজেপি সাংসদের এহেন মন্তব্যে এমনই প্রশ্ন তুলছে তৃণমূল। দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল সভাপতি সুব্রত দত্ত কথা বলেন, প্রশাসন প্রশাসনিক ব্যবস্থা নেবে। তবে সৌমিত্র খাঁ এর সংযত হওয়া দরকার বলে তিনি মনে করছেন বলে জানান। তবে বিজেপির তরফে এহেন মন্তব্যকে সমর্থন যোগ্য নয় বলেই জানিয়েছে বঙ্গ বিজেপি। এমনকি এই ধরণের বক্তব্যকে বিজেপি উৎসাহ দেয়না বলেও জানিয়েছেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য। তবে সৌমিত্র খাঁ'য়ের পাশে দাঁড়িয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। কীভাবে দিনের পর দিন পুলিশ অত্যাচার তা বাংলার মানুষ দেখতে পাচ্ছে। এমনকি আইনশৃঙ্খলাও প্রশ্নের মুখে। এই অবস্থায় পুলিশের সংযত হওয়ার কথা বলছে বঙ্গ বিজেপি নেতৃত্ব।

saumitra khan

বলে রাখা প্রয়োজন, বিধানসভায় একের পর হারের পর নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক মইন্তব্য করেছিলেন সৌমিত্র খাঁ। এমনকি নাম না করে বিরোধী দলনেতাকে আক্রমণ শানান তিনি। যা নিয়ে রীতিমত অস্বস্তিতে পড়ে যায় বঙ্গ বিজেপি নেতৃত্ব। যদিও এর মধ্যেই ফের একবার সৌমিত্র খাঁয়ের মন্তব্য ঘিরে অস্বস্তিতে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+