সৌগত-শতাব্দী থেকে অর্জুন-দীনেশ, হোলির আনন্দে মাতোয়ারা রাজনীতিবিদরা

গোটা রাজ্য এদিন বসন্ত উৎসবে মাতোয়ারা। বসন্তের রঙে নিজেকে রাঙিয়ে নিতে উৎসব মুখর সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরাও। বাদ যাননি রাজনীতিবিদরা।

গোটা রাজ্য এদিন বসন্ত উৎসবে মাতোয়ারা। বসন্তের রঙে নিজেকে রাঙিয়ে নিতে উৎসব মুখর সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরাও। বাদ যাননি রাজনীতিবিদরা। হোলির আনন্দে আবিরের রঙে এদিন অন্য মেজাজে ধরা দেন বাংলার একাধিক নেতানেত্রী।

শতাব্দী রায়

বীরভূমের তৃণমূলের প্রার্থী শতাব্দী রায় এদিন তারাপিঠে পুজো দিয়েছেন। একই সঙ্গে ভোট প্রচারের জন্য জনসংযোগকে ব্যবহার করে এদিন দোলের রঙে মেতে ওঠেন।

সব্যসাচী দত্ত

বিধাননগরে এদিন সব্যসাচী দত্তকেও দেখা গেল গালে গেরুয়া আবির মেখে দোলের আনন্দে মাতোয়ারা হতে।

কাকলি ঘোষ দস্তিদার

বারাসতে নিজের কেন্দ্রে ভোট প্রচারের মধ্য দিয়ে এদিন দোলের আনন্দে মেতে ওঠেন কাকলি ঘোষ দস্তিদার। রঙের আনন্দে মেতে পঠতে দেখা যায় তৃণমূল সাংসদকে।

সৌগত রায়

দমদমে নিজের কেন্দ্রে এদিন ভোট প্রচারে যান তৃণমূল সাংসদ সৌগত রায়। এদিন তিনি পিচকিরি বিতরণ করেন বলে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ ওঠে।

দীনেশ ত্রিবেদী

এদিন ব্যরাকপুরে নিজের কেন্দ্রে ভোট প্রচারের মাঝেই রঙের আনন্দে মেতে ওঠেন দীনেশ ত্রিবেদী।

অর্জুন সিং

ব্যারাকপুরের সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন তৃণমূল নেতা অর্জুন সিং ও এদিন রাজনীতির রঙের পাশাপাশি দোলের রঙে মাতোয়ারা হয়ে ওঠেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+