ধুমধামের সঙ্গে পুজো, বাংলা মেতেছে বাগদেবীর আরাধনায়

বুধবার ও বৃহস্পতিবার বাংলার ঘরে ঘরে বাকদেবীর আরাধনা। সকালে বৃষ্টির মধ্যেও স্কুল কলেজেও বাণীবন্দনার আয়োজন।

বুধবার ও বৃহস্পতিবার বাংলার ঘরে ঘরে বাকদেবীর আরাধনা। সকালে বৃষ্টির মধ্যেও স্কুল কলেজেও বাণীবন্দনার আয়োজন। তবে বেশিরভাগ জায়গাতেই বুধবারই পুজো পর্ব সাড়া হয়েছে। সঙ্গে পুষ্পাঞ্জলীর পর হয়েছে, ভোগ বিতরণ। অনেক ক্ষুদেরই এদিন হাতে খড়িও হয়েছে এদিন। সব মিলিয়ে শ্রীপঞ্চমীতে রাজ্য জুড়ে উৎসব। বাণী বন্দনাকে সামনে রেখে এদিন বাঙালির ভ্যালেন্টাইন্স ডে-ও বটে।

সকাল থেকে পুজোর আয়োজন বাড়িতে, স্কুল কলেজে

সকাল থেকে পুজোর আয়োজন বাড়িতে, স্কুল কলেজে

বাগদেবীর আরাধনায় মত্ত গোটা বাংলা। এদিন ভোর থেকে না হলেও, সকালের দিকেই বাড়িতে বাড়িতে পুজোর আয়োজন শুরু হয়েছিল। বেলা বাড়তেই ঘরে ঘরে উলুর ধ্বনি, শাঁকের আওয়াজ। (জগদ্বন্ধু ইনস্টিটিউশনের ছবি)

লেক কালীবাড়িতে সরস্বতী পুজো

লেক কালীবাড়িতে সরস্বতী পুজো

এদিন লেক কালীবাড়িতেই সরস্বতী পুজো হয়। দক্ষিণা কালীকে সরস্বতী রূপে পুজো করা হয় এদিন। ছাত্রছাত্রী ছাড়াও অনেকেই এদিন লেক কালীবাড়িতে পুজো দেন।

বাকদেবীর আরাধনায় তারকারাও

বাকদেবীর আরাধনায় তারকারাও

সাধারণের মতো তারকাদের ঘরে ঘরে এদিন সরস্বতী পুজো হয়েছে। বাদ যায়নি দিতিপ্রিয়া থেকে অপরাজিতা আঢ্য, কেউই। দিতিপ্রিয়া সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সকাল ছটায় তাঁর মা ঘুম থেকে তুলে দিয়েছেন। কিন্তু পুজো তিথি দেরিতে থাকায় রক্ষা পাওয়া গিয়েছে বলে জানিয়েছে দিতিপ্রিয়া।

পরের দিনেও রয়েছে পুজোর আচার

পরের দিনেও রয়েছে পুজোর আচার

এদিন সকাল থেকে দুপুরের মধ্যে পুজো হয়ে গেলেও পরের দিন সকালে ফের একবার পুজোর পর চিড়ে দই মেশানো দধিকর্মা ঠাকুরকে নিবেদন করে পুজো শেষ হয়। আবার কোনও কোনও পরিবার অরন্ধন পালন ও গোটা সেদ্ধ খাওয়ার প্রথাও রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+