সিবিআই হেফাজতের মেয়াদ শেষ, আজ আদালতে তোলা হবে মদন মিত্রকে
কলকাতা, ১৯ ডিসেম্বর : সারদা কেলেঙ্কারিতে গ্রেফতার হওয়া পরিবহণ মন্ত্রী মদন মিত্রের সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে আজ শুক্রবার। আজই আলিপুর আদালতে ফের একবার তোলা হবে মদনবাবুকে।
সিবিআই সূত্রের তরফে জানানো হয়েছে, অনেক ক্ষেত্রেই অসহযোগিতা করছেন মদন মিত্র। এমনকী ভয়েস স্যাম্পেল পরীক্ষা দিতেও অস্বীকার করেছেন তিনি। এদিকে সিবিআই-এ বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন মন্ত্রী। তিনি জানিয়েছেন, সারদা কেলেঙ্কারিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়ার জন্য সিবিআই তার উপর চাপ দিচ্ছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে সিবিআই।

গত ১২ ডিসেম্বর সারদা কাণ্ডে মদন মিত্রকে জেরা করার পর গ্রেফতার করে সিবিআই। গ্রেফতার হওয়া পরিবহণ মন্ত্রী মদন মিত্রকে ৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আলিপুর আদালত। ১৬ ডিসেম্বর সেই মেয়াদ শেষ হলে তাঁকে আবারও আলিপুর আদালতে তোলা হয়। ফের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত। আজ সিবিআই হেফাজতের সেই মেয়াদ শেষ হচ্ছে। আজ ফের তাঁকে আদালতে তোলা হবে।
সিবিআই সূত্রের খবর আজ ফের মদনবাবুর হেফাজতের আর্জি জানাবে সিবিআই।












Click it and Unblock the Notifications