মদনের সমর্থনে তৃণমূলের বিক্ষোভ-মিছিলে বিশৃঙ্খলা, মিডিয়াকে আক্রমণ, নাজেহাল সাধারণ মানুষ

মদনবাবুর পাড়া ভবানীপুরেও তাঁর সমর্থকরা দীর্ঘ মিছিল করে প্রতিবাদ জানায়। অন্যদিকে মুখ্যমন্ত্রীকে জেরার দাবিতে পথে নেমে মিছিল করে বামেরাও।
গতকাল গ্রেফতারের পর আজ আলিপুর আদালতে মদনকে তোলার কথা ছিল। আর সেই কারণেই আলিপুর আদালতের বাইরে সকাল থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কর্মী-সমর্থকরা। কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে এলাকা। এরপর মদন মিত্রতে নিয়ে আসা হলে প্রথমে তাঁকে নিয়ে আদালত চত্বরে প্রবেশ করতে বাধা দেয় বিক্ষোভকারীরা। পুষ্পবর্ষণ করা হয় মদনবাবুর জন্য। এরপর সংবাদ মাধ্যমকেও আক্রমণ করে তৃণমূলের কর্মীদের একাংশ।গালিগালাজ এমনকী মারধরও করা হয় সাংবাদিকদের। পুলিশ অবশ্য সাংবাদিকদের রক্ষার্থে এগিয়ে আসেনি বলে অভিযোগ।
এদিকে তৃণমূলের এই বিক্ষোভ কর্মসূচীর জেরে নাজেহাল শহরের মানুষ। পথে থমকে রয়েছে গাড়ি। প্রবল যানজটে নাহেল নগরবাসী। হাওড়ার কোণা এক্সপ্রেসওয়ে, বর্ধমান, রানীগঞ্জেও তৃণমূলের বিক্ষোভ চলতে থাকে। ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, জোর করে ভয় দেখিয়ে তৃণমূলের নেতা কর্মীরা দোকান বন্ধ করাতেও বাধ্য করে।












Click it and Unblock the Notifications