মদন মিত্রের জামিন খারিজ, আত্মসমর্পণ করতে হবে অবিলম্বে, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৯ নভেম্বর : তড়িঘড়ি পদত্যাগ করেও লাভ হল না। সিবিআই-এর আর্জিকে মান্যতা দিয়ে মদন মিত্রের জামিন খারিজ করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে অবিলম্বে মদন মিত্রকে আত্মসমর্পণ করতে হবে। গত ৩১ অক্টোবর নিম্ন আদালত মদন মিত্রের জামিনের পক্ষে যে রায় দিয়েছিল তা একতরফা ছিল বলেও জানিয়েছেন হাইকোর্টের বিচারপতিরা।

আজ সওয়াল করার সময় প্রভাবশালী তত্ব নিয়ে বেশি জোর দেয়নি সিবিআই-এর আইনজীবী। তবে একটি কথা বারবার তোলা হয় যে, মদন মিত্র বিপজ্জনক ব্যক্তি। তাঁকে ছেড়ে দেওয়া হলে তদন্ত প্রক্রিয়া প্রভাবিত হতে পারে, নষ্ট হতে পারে তথ্য় প্রমাণ। তাই সারদা কাণ্ডে ধৃত প্রাক্তন এই মন্ত্রীকে জামিন যাতে না দেওয়া হয়।

মদন মিত্রের জামিন খারিজ, আত্মসমর্পণ করতে হবে অবিলম্বে, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট

উল্টো দিকে মদন মিত্রের আইনজীবী পাল্টা সওয়াল করেন এবং জানতে চান কোন তথ্যের পরিপ্রেক্ষিতে তাঁর মক্কেলকে বিপজ্জনক বলা হচ্ছে। অতীতে তাঁর বিরুদ্ধে অপরাধমূলক কোনও কাজের প্রমাণ নেই। তিনি অসুস্থ, তাই তাঁর জামিনের বিষয়টা খতিয়ে দেখা হোক। পাশাপাশি অতীতে এই ধরণের মামলায় কোন কোন ক্ষেত্রে কোন কোন প্রভাবশালী ব্যক্তি কেন যুক্তিতে জামিন পেয়েছেন সে পরিসংখ্যানও একের পর এক তুলে ধরতে শুরু করেন মদন মিত্রর আইনজীবী।

প্রভাবশালী তত্ব এড়াতে তড়িঘড়ি পদত্যাগ, অসুস্থতার কারণ, মদন মিত্রর কৌশলীর সওয়াল জবাব কোনওটাই ধোপে টিকল না। কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল এর আগেও যে কারণে মদন মিত্রকে জামিন দেওয়া হয়নি, এখনও পরিস্থিতি একই রয়েছে। ফলে এক্ষেত্রেও তাঁকে জামিন দেওয়া হবে না। পাশাপাশি অবিলম্বে তাঁকে আত্মসমর্পণ করতে হবে।

এর প্রেক্ষিতে মদন মিত্রের আইনজীবীর তরফে ৭ দিনের সময় চাওয়া হয়েছিল আত্মসমর্পণের আগে। কিংবা অন্ততপক্ষে পুলিশের নজরদারিতে তাঁকে গৃহবন্দী করে রাখার আর্জি জানানো হয়েছিল, আদালত সে আর্জিও খারিজ করে 'অবিলম্ব' শব্দটির উপর জোর দিয়ে তাঁকে আত্মসমর্পণ করতে বলেছে। নিম্ন আদালত মদন মিত্রর জামিনের পক্ষে যে রায় দিয়েছিল তা একতরফা ছিল, এবং শুধুমাত্র মদন মিত্রের পক্ষের উকিলের সওয়ালের ভিত্তিতেই জামিন দেওয়া হয়েছিল বলেও মন্তব্য করেছে হাইকের্টের ডিভিশন বেঞ্চ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+