দেব-বনি-সোহম থেকে মিমি-প্রিয়াঙ্কা-সায়নী! শান্তনুর সঙ্গে টলিউডের ঘনিষ্ঠ যোগের বিষয় প্রকাশ্যে

নিয়োগ দুর্নীতি কাণ্ডে হুগলি জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ কথা তৃণমূল যুব কংগ্রেসের নেতা শান্তনু বন্দ্যোপাধ্য়ায়কে গ্রেফতার করেছে ইডি। শান্তনুর ধাবা উদ্বোধনে গত বছর ১ জুলাই হাজির ছিলেন প্রিয়াঙ্কা সরকার। টলিউডের এই অভিনেত্রীর পাশাপাশি একাধিক নায়ক-নায়িকার সঙ্গে শান্তনুর ঘনিষ্ঠ যোগাযোগের সপক্ষে প্রমাণ মিলছে। তা খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা।

শান্তনুর ধাবা উদ্বোধনে প্রিয়াঙ্কা সরকার

শান্তনুর ধাবা উদ্বোধনে প্রিয়াঙ্কা সরকার

শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়। তাঁর নামে মালিকানা দেখিয়েই গত বছর রথের দিন দ্য স্পুন নামে রেস্তোরাঁ ও ধাবার উদ্বোধন করেছিলেন শান্তনু। তাতে হাজির ছিলেন টলিউডের নায়িকা প্রিয়াঙ্কা সরকার। কুন্তল ঘোষের ঘনিষ্ঠ সোমা চক্রবর্তীর নেল পার্লার উদ্বোধন করেন কৌশানী মুখোপাধ্যায়। এবার প্রিয়াঙ্কার সঙ্গে শান্তনুর কোনও আর্থিক লেনদেন হয়েছিল, তার উৎস কী- এইসব খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা।

বনির সঙ্গেও সম্পর্ক?

বনির সঙ্গেও সম্পর্ক?

কুন্তল ঘোষ টলিউডের নায়ক বনি সেনগুপ্তকে গাড়ি কেনার জন্য অন্তত ৪০ লক্ষ টাকা দিয়েছিলেন বলে অভিনেতা নিজেই ইডির কাছে স্বীকার করেছেন। বনিকে প্রথম দিন দুই দফায় জিজ্ঞাসাবাদের পর ফের ডেকে পাঠানো হয়েছে। বনি কুন্তলের কয়েকটি ইভেন্ট করে দেন বলে জানান তদন্তকারী অফিসারদের।

একই মঞ্চে শান্তনু ও বনি

একই মঞ্চে শান্তনু ও বনি

সেই বনির সঙ্গে একটি খেলার অনুষ্ঠানে অতিথি হিসেবে দেখা গিয়েছে শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও। ফলে স্বাভাবিকভাবেই বিষয়টি অন্য মাত্রা পেয়েছে। কুন্তলকে এদিন নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড বলে উল্লেখ করেছেন শান্তনু। তবে শান্তনুর সঙ্গে তৃণমূল যুব কংগ্রেস নেতা কুন্তলের ঘনিষ্ঠতা সম্পর্কে নিশ্চিত তদন্তকারী অফিসাররা। ফলে কুন্তলের পর এবার শান্তনুর সঙ্গেও বনির ছবি তদন্তে নয়া মাত্রা যোগ করতে পারে।

সায়নী ঘোষের সঙ্গে সাক্ষাৎ

সায়নী ঘোষের সঙ্গে সাক্ষাৎ

তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। তিনিও অভিনেত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভাপতি থাকাকালীন শান্তনু ছিলেন রাজ্য সহ সভাপতি। এখন অবশ্য তিনি তৃণমূল যুব কংগ্রেসের কোনও পদে নেই। সায়নীর সঙ্গে তৃণমূল ভবনেই দেখা গিয়েছে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে।

মিমির সঙ্গে একটি অনুষ্ঠানে

মিমির সঙ্গে একটি অনুষ্ঠানে

তৃণমূল যুব কংগ্রেসের প্রভাবশালী নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। মিমি চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের অভিনেত্রী-সাংসদ। তাঁদের দুজনকেও একটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে। স্বাভাবিকভাবেই এইসব ছবি বিরোধী রাজনৈতিক দলগুলির কাছে হাতিয়ার হয়ে ওঠার পক্ষে যথেষ্ট।

দেব ও শান্তনুর ঘনিষ্ঠতা নিয়ে জল্পনা

দেব ও শান্তনুর ঘনিষ্ঠতা নিয়ে জল্পনা

তৃণমূল কংগ্রেসের তারকা-প্রচারকদের মধ্যে অন্যতম অভিনেতা-সাংসদ দেব। দীপক অধিকারী ওরফে দেবকে ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গরু পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদ করেছে। সেই শান্তনুর সঙ্গে দেবকেও দেখা গিয়েছে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে। সেই মঞ্চে ছিলেন শান্তনুর স্ত্রীও। শান্তনুর স্ত্রী ও কুন্তল প্রযোজনা সংস্থা খুলেছিলেন বলেও তদন্তকারীরা জানতে পেরেছেন।

সোহমের সঙ্গে

সোহমের সঙ্গে

শান্তনু বন্দ্যোপাধ্যায় বাংলার যুব শক্তি কর্মসূচিতে একাধিক জেলার পর্যবেক্ষক ছিলেন। ২০২০ সালে তৃণমূল যুব কংগ্রেসের যে কমিটি অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ঘোষণা করেছিলেন তাতে সহ সভাপতিদের তালিকার ১ নম্বরে ছিল সোহম চক্রবর্তীর নাম। তার ঠিক পরেই ছিল শান্তনুর নাম। সোহমও টলিউডের অভিনেতা। তাঁর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল শান্তনুর। সেই সম্পর্ক কতদূর অবধি ছিল সেটাও তদন্তে উঠে আসার সম্ভাবনা।

সায়ন্তিকার সঙ্গে একাধিক অনুষ্ঠানে

সায়ন্তিকার সঙ্গে একাধিক অনুষ্ঠানে

তৃণমূল কংগ্রেসের টিকিটে জিততে না পারলেও দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক পদে আসীন রয়েছেন সায়ন্তিকা মুখোপাধ্যায়। টলিউডের এই নায়িকার সঙ্গেও একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছে শান্তনুকে। দলীয় অনুষ্ঠানে শান্তনুর সঙ্গে আলাদা করে কথা বলতে দেখা গিয়েছে সায়ন্তিকাকে।

দলীয় কর্মসূচি থেকে গণেশ পুজো! মঞ্চে সায়ন্তিকা-শান্তনু

দলীয় কর্মসূচি থেকে গণেশ পুজো! মঞ্চে সায়ন্তিকা-শান্তনু

সায়ন্তিকার সঙ্গে দলীয় কর্মসূচির পাশাপাশি হুগলির চুঁচুড়ায় একটি গণেশ পুজোর অনুষ্ঠানেও দেখা গিয়েছে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে। স্বাভাবিকভাবেই শান্তনুর গ্রেফতারির পর এইসব ছবি অস্বস্তিতে ফেলতে পারে সায়ন্তিকাকেও। টলিউডের বিষয়ে সায়ন্তিকার সঙ্গে শান্তনুর কোনও কথা হয়েছিল কিনা সে বিষয়টিও তদন্তকারীরা খতিয়ে দেখতে পারেন বলে সূত্র মারফত খবর মিলছে।

স্বরূপের সঙ্গে দেখা

স্বরূপের সঙ্গে দেখা

টলিউডের বেতাজ বাদশা হিসেবে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে বলে থাকেন বিরোধীরা। তাঁর কথা ছাড়া টলিউডে একটা পাতা নড়ে না বলেও অভিযোগ। তৃণমূল কংগ্রেসেরই একটি কর্মসূচিতে শান্তনুকে আলাদা করে কথা বলতে দেখা গিয়েছে স্বরূপের সঙ্গে। ইডি তদন্তকারীদের দাবি, নিয়োগ দুর্নীতির টাকা কুন্তলের মাধ্যমে গিয়েছে টলিউডেও। তাতে শান্তনুর জড়িত কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

ইন্দ্রনীল-ঘনিষ্ঠ শান্তনু মুখ্যমন্ত্রীর আশীর্বাদ নেন

ইন্দ্রনীল-ঘনিষ্ঠ শান্তনু মুখ্যমন্ত্রীর আশীর্বাদ নেন

তৃণমূল কংগ্রেস শিবির থেকেই জানা গিয়েছে, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সম্পর্ক চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেনের। শান্তনুর সঙ্গে রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীলের একাধিক ছবি রয়েছে। ইন্দ্রনীল নিজে একজন সংগীতশিল্পী। চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানে ইন্দ্রনীল ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করতেও দেখা গিয়েছে শান্তনুকে। মুখ্যমন্ত্রীর মঞ্চে যে কেউ উঠতে পারেন না। ফলে এই ধরনের ছবিই প্রমাণ করে তিনি কতটা প্রভাবশালী।

অর্পিতা-সহ মহিলা নেত্রীদের সঙ্গে এক মঞ্চে শান্তনু

অর্পিতা-সহ মহিলা নেত্রীদের সঙ্গে এক মঞ্চে শান্তনু

তৃণমূলের প্রাক্তন সাংসদ ও বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব অর্পিতা ঘোষের সঙ্গে একই মঞ্চে দেখা গিয়েছে শান্তনুকে। ধনিয়াখালির সেই পঞ্চায়েত সম্মেলনের মঞ্চে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ মালা রায়কে।

বাবুলের দলবদলের পর

বাবুলের দলবদলের পর

বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে গিয়েছেন। বালিগঞ্জ থেকে বিধায়ক হয়ে রাজ্যের মন্ত্রী। বেআইনি অর্থলগ্নি কেলেঙ্কারিতে তাঁর নাম উঠে এসেছিল বিশিষ্ট সংগীতশিল্পী বাবুলের। বাবুল সুপ্রিয়র সঙ্গে সম্প্রতি দেখা গিয়েছে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে। বাবুলের কতটা ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন শান্তনু, তা নিয়েও চর্চা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+