মমতা-অভিষেকের সঙ্গে শান্তনু! শুভেন্দুর হুঁশিয়ারির পরই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন অনুগামীরা
শান্তনু বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করেও অস্বস্তি এড়াতে পারছে না তৃণমূল কংগ্রেস। আজই শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে হুঁশিয়ারি দিয়ে বলেন, পিসি-ভাইপোকে গ্যারাজ করে দেব। শান্তনুর মোবাইল ফোনের চ্যাটে মিলবে একাধিক তথ্য। 'ভাইপো' বাইরে থাকবেন না বলেও হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা। তারপরই তাঁর অনুগামীরা ভাইরাল করলেন চাঞ্চল্যকর ছবি।

যে পদে নেই সেখান থেকে বহিষ্কার!
নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল যুব কংগ্রেস থেকে বহিষ্কারের কথা ঘোষণা করেছেন শশী পাঁজা ও ব্রাত্য বসু। তবে মজার বিষয় হলো, এক ব্যক্তি এক পদ নীতিতে শান্তনু বন্দ্যোপাধ্য়ায়কে আগেই তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। ফলে তিনি যে পদেই নেই, সেখান থেকে কীভাবে সরানো যায় তা বোধগম্য হচ্ছে না কারও।

জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদে বহাল
শান্তনু বন্দ্যোপাধ্যায় হুগলি জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ। যেহেতু তিনি নির্বাচনে জিতে ওই পদে বসেছেন ফলে তাঁকে সরানো যায় না বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা। পঞ্চায়েত নির্বাচন আসন্ন। ফলে জেলা পরিষদে নতুনভাবে গঠিত হওয়ার আগে পর্যন্ত শান্তনু ওই পদেই থাকবেন, সেটাই স্পষ্ট হয়েছে। যদিও শান্তনুর বাড়িতে অপসারণের কোনও চিঠি পৌঁছয়নি বলেই জানা যাচ্ছে।

শান্তনুর মোবাইলেই আসল তথ্য!
নন্দীগ্রামে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তাঁকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। ধৃত শান্তনু যে অভিষেকের কাছে কোটি কোটি টাকা পাঠান তা হুগলির বিভিন্ন জনসভায় এর আগে উল্লেখ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। অভিষেকের সঙ্গে শান্তনুর ঘনিষ্ঠ সম্পর্কেরই ইঙ্গিত করে শুভেন্দু আজ চ্যাটেই আসল তথ্য ফাঁস হওয়ার কথা বলেছেন। যদিও এইসব অভিযোগ তদন্তসাপেক্ষ।

সোশ্যাল মিডিয়ায় ঝড়
শুভেন্দুর দেওয়া হুঁশিয়ারির পরেই সোশ্যাল মিডিয়ায় রাজ্যের বিরোধী দলনেতার বিভিন্ন ফ্যান্স গ্রুপে পোস্ট করা হচ্ছে একাধিক ছবি। যার বেশিরভাগের ক্ষেত্রেই দেখা যাচ্ছে অভিষেকের সঙ্গে শান্তনুর ছবি। অভিষেকের সঙ্গে একাধিক ছবিতে সস্ত্রীক শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও দেখা গিয়েছে।

মুখ্যমন্ত্রীর সঙ্গে শান্তনু
শুধু তাই নয়। ভাইরাল হওয়া ছবিগুলিতে দেখা গিয়েছে চন্দননগরের একটি জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠান মঞ্চে সঞ্চালনার দায়িত্বে রয়েছেন শান্তনু। সেই মঞ্চে দেখা গিয়েছে শান্তনু-ঘনিষ্ঠ রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে।

শান্তনুর কার্যকলাপ দলের নজরে আসেনি?
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করতেও দেখা গিয়েছে শান্তনুকে। এই ছবি শান্তনুর ফেসবুক প্রোফাইলেও রয়েছে। প্রশ্ন হলো, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে নানাবিধ কড়াকড়ি থাকে। মঞ্চে যে কেউ উঠতে পারেন না। শান্তনুর যেসব কীর্তিকলাপ ইডির তদন্তে উঠে আসছে তা অনেক বছর ধরেই চলছে বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী যখন সবদিকে নজর রাখেন, সেখানে শান্তনুর কার্যকলাপ দলকে কি অন্ধকারে রেখে? প্রশ্ন বিরোধীদের।

শান্তনুর 'বস'
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সম্পর্কের কথা তৃণমূল কংগ্রেসে ওপেন সিক্রেট! শান্তনুর বলাগড়ের বাড়িতেও একটি পারিবারিক অনুষ্ঠানে এসেছেন অভিষেক। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 'বস' বলেও অভিহিত করতেন শান্তনু। মমতা ও অভিষেকের ছবি ভাইরাল করে শুভেন্দুর অনুগামীদের কটাক্ষ, এবার আর শান্তনুকে চিনি না, এ কথা বলা যাবে না!

অভিষেকের সঙ্গে শান্তনুর ঘনিষ্ঠতা
২০১৯ সালে লোকসভা নির্বাচনের প্রচারেও জিরাট স্টেশনের কাছে জনসভায় এসেছিলেন অভিষেক। সেই জনসভা আয়োজনের মূল দায়িত্বে ছিলেন তৎকালীন তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি শান্তনু বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চেও শান্তনুর সঙ্গে দেখা গিয়েছিল অভিষেককে। এ ছাড়া একাধিক অনুষ্ঠানে অভিষেকের কাকাছাছি দেখা গিয়েছে শান্তনুকে। তা সে সভামঞ্চ হোক বা অভিষেকের বাড়ির জন্মদিনের অনুষ্ঠান।

তৃণমূল যুবা থেকে তৃণমূল যুব কংগ্রেসের পদে
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন তৃণমূল যুবা গঠিত হয় তখন শান্তনুকে হুগলি জেলার সভাপতি করা হয়েছিল। পরে তৃণমূল যুবা মিশে যায় তৃণমূল যুব কংগ্রেসের সঙ্গে। তখন শান্তনু হুগলি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হন। শান্তনু যেখানে একাই হুগলি জেলার সংগঠন দেখতেন, সেখানে তিনি সরে যাওয়ার পর এই জেলাকে একাধিক সাংগঠনিক জেলায় ভাগ করতে হয়।

প্রভাবশালী শান্তনু
শান্তনু বন্দ্যোপাধ্য়ায়ের জন্য সব সময় দুজন সশস্ত্র নিরাপত্তারক্ষী থাকেন। এতেই তিনি কতটা প্রভাবশালী সেটা আদালতে বোঝানোর চেষ্টা করেছেন ইডির আইনজীবীরা। এবার শুভেন্দুর অনুগামীরা যেভাবে মমতা ও অভিষেকের সঙ্গে শান্তনুর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিলেন, তা নিঃসন্দেহেই অস্বস্তি বাড়াতে পারে তৃণমূলের।

২০২০ সালেও তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি হন
শান্তনুর ফেসবুক প্রোফাইলেও শোভা পাচ্ছে, অভিষেকের সঙ্গে তাঁর একটি ছবি। অভিষেক যখন ২০২০ সালে তৃণমূল যুব কংগ্রেসের কমিটি ঘোষণা করেছিলেন তখন সেই লিস্টে সভাপতি অভিষেকের পরেই সহ সভাপতিদের তালিকায় সোহম চক্রবর্তীর পরেই নাম ছিল শান্তনুর।

এক ব্যক্তি এক পদের কারণে সরতে হয়
শান্তনু বন্দ্যোপাধ্যায় তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি থাকাকালীন তাঁকে বাংলার যুব শক্তি কর্মসূচিতে একাধিক জেলার পর্যবেক্ষক করেন অভিষেক। যদিও সায়নী ঘোষ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হওয়ার পর থেকেই শান্তনু কোণঠাসা হতে থাকেন বলে জানাচ্ছেন তৃণমূলের একাংশ। শান্তনু ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন, সহ সভাপতি পদ থেকে সরানোর কথা তাঁকে জানান অভিষেক।

ছবি নিয়ে সরব বিরোধীরা
এটাও অস্বীকার করার উপায় নেই, কোনও ছবিতে কিছু প্রমাণ হয় না। অনেকের সঙ্গে অনেকের ছবি থাকা অস্বাভাবিক নয়। কিন্তু এই ধরনের ছবিতে এটা স্পষ্ট, শান্তনু কোনও হাজার হাজার জনপ্রতিনিধি নন। যথেষ্টই প্রভাবশালী! কেন না সবার ভাগ্যে এমন ছবি তোলার অবকাশ মেলে না। তেমনটাই দাবি বিরোধীদের।

পার্থর সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক?
তবে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ছবি নয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের একান্ত আলাপচারিতার ছবি। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও আগেই শিক্ষা দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হয়েছেন।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি












Click it and Unblock the Notifications