নিয়োগ দুর্নীতির মাথা কে? 'মোবাইল থেকে বেরিয়ে আসবে', বললেন শান্তনু

এভারেস্টের সমান দুর্নীতি! আর সেই দুর্নীতির জোট খুলতে ফের একবার তৃণমূল যুবনেতা শান্তনু মজুমদারকে নিজেদের হেফাজতে নিল ইডি। আজ সোমবার ফের একবার আদালতে তোলা হয় ধৃত যুব নেতাকে। শুনানিতে এদিন একের পর এক বিস্ফোরক দাবি করা হয় ইডির তরফে।

আর সেই সমস্ত বিষয়ে আরও জানতে শান্তনুকে আরও ১১ দিন নিজেদের হেফাজতে নেওয়ার দাবি জানায় কেন্দ্রীয় সংস্থা। দীর্ঘ শুনানি শেষে শান্তনুকে ২৪ মার্চ পর্যন্ত ইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। একই সঙ্গে খারিজ হয়ে গিয়েছে তৃণমূল নেতার জামিনেরও আবেদন।

শান্তনুর ফোনটিকে সোনার খনির সঙ্গে তুলনা

শান্তনুর ফোনটিকে সোনার খনির সঙ্গে তুলনা

অন্যদিকে এদিন ইডির তরফে শান্তনুর ফোনটিকে সোনার খনির সঙ্গে তুলনা করা হয়েছে। ইতিমধ্যে শান্তনুর দুটি ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। আর তাতে নাকি একাধিক প্রভাবশালীর নাম সামনে এসেছে বলে দাবি তদন্তকারী সংস্থার। শুধু তাই নয়, একাধিক অ্যাডমিট কার্ডও সেখান থেকে মিলেছে বলেও দাবি করা হয়েছে। এদিন রাতে আদালত থেকে বের হওয়ার সময়ে হুগলির যুব নেতাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তাঁর দাবি, ''মোবাইল থেকেই সব সত্য বেরিয়ে আসবে।'' তবে কি বেরিয়ে আসবে তা স্পষ্ট করেননি যুবনেতা। তদন্তকারী সংস্থাও তদন্তের স্বার্থে বিষয়টি সামনে আনেনি।

টোটাল স্ক্যাম কুন্তল করেছে

টোটাল স্ক্যাম কুন্তল করেছে

তবে দুর্নীতির সবকিছু যে কুন্তল তা ফের একবার দাবি করেছেন ধৃত শান্তনু। আদালত থেকে বের হওয়ার সময়ে একাধিক প্রশ্ন ছুঁড়ে দেন সাংবাদিকরা। এমনকি নিয়োগ দুর্নীতির মাথা কে? তা নিয়েও প্রশ্ন করা হয়। যদিও শান্তনুর দাবি, টোটাল স্ক্যাম (সব দুর্নীতি) কুন্তল করেছে।'' এদিন স্ত্রী প্রিয়াঙ্কার নামে যে অবৈধ সম্পত্তি থাকার অভিযোগ উঠেছে। তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন শান্তনু। তবে তাঁর সম্পত্তি বৈধ কিনা জানতে চাওয়া হলে তাঁর মতে, ''সব প্রমাণ হবে। আগামিদিনে দেখবেন।'

৩৫০ কোটি টাকাও ছাড়িয়ে যেতে পারে

৩৫০ কোটি টাকাও ছাড়িয়ে যেতে পারে

বলে রাখা প্রয়োজন, কলকাতা হাইকোর্টের নির্দেশে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করেছে সিবিআই এবং ইডি। ইতিমধ্যে তদন্তে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। এমনকি প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর ফ্ল্যাট থেকে কোটি টাকা উদ্ধার হয়েছে। তদন্তের শুরুতে তদন্তকারী সংস্থা ১০০ কোটির দুর্নীতি হয়েছে বলে বারবার দাবি করে এসেছে। যদিও এখনও তদন্তে নেমে ১১১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। আর এর মধ্যেই এদিন ইডির তরফে বিস্ফোরক দাবি করা হয়েছে। তাঁরা জানাচ্ছেন, দুর্নীতির অঙ্ক সাড়ে ৩৫০ কোটি টাকাও ছাড়িয়ে যেতে পারে। প্রত্যেকদিন চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে বলে দাবি ইডির। এমনকি ধৃত শান্তনুর বিপুল সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে বলেও দাবি তদন্তকারী সংস্থার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+