নারী উন্নয়নে নতুন পদক্ষেপ, স্যানিটারি ভেন্ডিং মেশিন বসছে রাজ্যের মহিলা কলেজে

মহিলাদের উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে রাজ্যের সমস্ত মহিলা কলেজে স্যানিটারি ভেন্ডিং মেশিন বসাতে চলেছে রাজ্য সরকার।

স্যানিটারি প্যাড নিয়ে গত কয়েকমাসে প্রচুর আলোচনা চলেছে দেশজুড়ে। বলিউড সিনেমা প্যাডম্যানের দৌলতে এই প্রচার ও সচেতনতা তৈরি হয়েছে দেশজুড়ে। সেটারই ঢেউ আছড়ে পড়েছে বাংলাতেও।

স্যানিটারি ভেন্ডিং মেশিন বসছে রাজ্যের মহিলা কলেজে

মহিলাদের উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে রাজ্যের সমস্ত মহিলা কলেজে স্যানিটারি ভেন্ডিং মেশিন বসাতে চলেছে রাজ্য সরকার।

মোট ৬৯টি কলেজে এই ভেন্ডিং মেশিন বসবে। এর জন্য রাজ্য শিক্ষা দফতর মোট ৪৫ লক্ষ টাকা বরাদ্দ করেছে। রাজ্য অর্থ দফতরের সম্মতির পরই শিক্ষা দফতর বিজ্ঞপ্তি জারি করেছে।

জানা গিয়েছে, ডায়মন্ড হারবারের মহিলা বিশ্ববিদ্যালয়েও একটি স্যানিটারি ভেন্ডিং মেশিন বসানো হবে। কলেজ পিছু মেশিন বসাতে খরচ পড়বে ৬৫ হাজার ৬৯৬ টাকা।

এর আগে বেসকারি উদ্যোগে নানা জায়গায় স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বসলেও সরকারি উদ্যোগে এই প্রথম এমন কাজ হতে চলেছে। এর মধ্যে কলকাতায়ই ৩০টি মহিলা কলেজে এই মেশিন বসতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+