RG Kar Hospital: 'সব বলে দিয়েছি', সন্দীপ ঘোষের 'PA' প্রসূনকে আটক করল ইডি, স্লোগান উঠল জাস্টিসের
RG Kar Hospital Doctor Death: আরজি কর হাসপাতাল এবং মেডিক্যাল কলেজে আর্থিক দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর মোড়। আটক প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়। আজ শুক্রবার সকাল থেকে দফায় দফায় তাঁকে জেরা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জেরা করা হয় পরিবারের সদস্যদেরও। এমনকি গোটা বাড়িজুড়ে চলে তল্লাশি অভিযানও।
আর এই দীর্ঘ তল্লাশিতে একাধিক তথ্য পেয়েছেন ইডির আধিকারিকরা। আর এরপরেই প্রসূন চট্টপাধ্যায়কে আটক করল তদন্তকারী সংস্থা। আর এরপরেই কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তাঁকে ইডির দফতরে নিয়ে আসেন বলে জানা যাচ্ছে। গাড়িতে তোলার আগে সন্দীপ ঘনিষ্ট প্রসূনকে একাধিক প্রশ্ন করে সাংবাদিকরা (RG Kar Hospital Doctor Death) ।

শুধু জানান, যা জানার ছিল সব বলে দিয়েছি। তবে আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির সঙ্গে সন্দীপ ঘোষ কীভাবে এবং কতটা জড়িত তা জানতে চাওয়া হলে কোনও উত্তর দেননি প্রসূন। অন্যদিকে এদিন যখন তাঁকে আটক করে নিয়ে যাচ্ছিলেন তদন্তকারী আধিকারিকরা সেই সময় প্রতিবেশীরা 'উই ওয়ান্ট জাস্টিসে'র স্লোগান দিতে থাকেন।
একই সঙ্গে ঘটনায় যুক্ত থাকলে কড়া শাস্তি যাতে দেওয়া হয় সেই দাবিও তুলতে জানান পাড়ার মানুষজন। বলে রাখা প্রয়োজন, আরজি করের আর্জিক দুর্নীতি মামলায় আজ শুক্রবার সকাল থেকে সন্দীপ ঘোষের বাড়ি সহ অন্তত ৯ জায়আয় তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। তল্লাশি চলছে সন্দীপের ঘোষের শ্বশুরবাড়ি এবং শ্যালিকার বাড়িতেও।
এছাড়াও প্রাক্তন অধ্যক্ষ্য ঘনিষ্ঠ হাওড়ার দুই ব্যবসায়ী বিপ্লব সিংহ এবং কৌশিক কোলের বাড়িতেও তল্লাশি চলছে। আর সেই সূত্র ধরেই এদিন সুভাষগ্রামের প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যান ইডির আধিকারিক। প্রসূন নিজেকে সন্দীপ ঘোষের পার্সোনাল অ্যাসিস্টেন্ট অর্থাৎ PA হিসাবে দাবি করতেন।
এমনকি ঘটনার দিনে অর্থাৎ ৯ অগাস্ট তিনি ঘটনাস্থলে উপস্থিতি ছিলেন বলেও জানতে পেরেছেন তদন্তকারীরা।। সম্প্রতি ঘটনার মুহূর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে প্রসূন চট্টোপাধ্যায়কে দেখা যায়। এমনকি আর্থিক দুর্নীতির বিষয়েও তাঁর বেশ কিছু ভূমিকা পাওয়া যায়। আর এরপরেই আটক করা হল প্রসূনকে। জানা যাচ্ছে, সল্টলেকের ইডির দফতরে নিয়ে আসা হয়েছে। সেখানেই তাঁকে জেরা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications